অটিজম কি কোন মানসিক রোগ? না, অটিজম মানসিক রোগের মধ্যে পড়ে না।অটিজম হচ্ছে বুদ্ধিবৃত্তিক অক্ষমতা। তবে কেন এই লেখা এখানে?অটিজম সম্পর্কে জ্ঞান এবং সচেতন থাকার জন্যই নুশেরার লেখাটি এখানে প্রকাশ করলাম। ধন্যবাদ নুশেরা।অটিজম সম্পর্কে ভ্রান্ত ধারণা বনাম বাস্তবতার অংশটি অন্তত পাঠ করার অনুরোধ রইলো।
||১||
আচরণগত অস্বাভাবিকতা থেকে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার
আমরা যাদের সুস্থ-স্বাভাবিক মানুষ হিসেবে চিনি, দিনের শুরুতে ঘুম ভাঙা থেকে দিনশেষে ঘুমোতে যাওয়া পর্যন্ত তাদের সকলের দৈনন্দিন আচরণ কি একইরকম? কখনোই না। কারণ মন-মানসিকতা, চিন্তাশক্তি, সাড়াপ্রবণতা (রিফ্লেক্স), যুক্তিবুদ্ধির স্তর-- ব্যক্তিভেদে এসবের হেরফের ঘটে। তাই আমাদের কাজকর্ম ও আচার-ব্যবহারেও কিছুটা ভিন্নতা থাকা স্বাভাবিক।
খুব সাধারণ কিছু উদাহরণ দিই। আমাদের মধ্যে কেউ কেউ আছেন ছবি তুলতে গেলে অস্বস্তিতে ভোগেন, স্বাভাবিক মুখভঙ্গিটা ধরে রাখতে কষ্ট হয়,