অ্যালঝাইমার্স রোগ কি?
রোকেয়া বেগম ৫৯ বছরে প্রথম স্মৃতি নিয়ে সমস্যায় ভুগতে শুরু করলেন। নাম, ফোন নম্বর কিছুই মনে রাখতে পারতেন না। প্রতিদিনের কাজ সেরে তা ভুলে যেতেন। কখনও তাঁর স্বামীকে একই প্রশ্ন বারবার করতেন। নম্র ও মিশুকে স্বভাবের রোকেয়া খিটখিটে হতে শুরু করলেন। নিজের স্ত্রীর আচরণে ক্রমাগত অস্বাভাবিক পরিবর্তন দেখে রোকেয়ার স্বামী ডাক্তারের সাথে যোগাযোগ করেন। সামান্য কিছু পরীক্ষার পর ডাক্তার জানান যে রোকেয়া অ্যালঝাইমার্স ডিসিস্-এর শিকার।
এই রোগের ভয়াবহতা বোঝানোর জন্যে এই কাল্পনিক কাহিনি বলা হল।
অ্যালঝাইমার্স একটি বিশেষ ধরনের দুরারোগ্য স্নায়ু রোগ যা ধিরে ধিরে আপনার মস্তিষ্কের

