Showing posts with label আত্মহত্যা. Show all posts
Showing posts with label আত্মহত্যা. Show all posts

Sunday 9 December 2018

প্যারাসুইসাইড, কৈশোরের আবেগ জনিত আত্মহত্যা


নিজের অপরাধে বাবা-মাকে স্কুলে ডেকে এনে অপমান করায় গত সোমবার (৩ ডিসেম্বর) আত্মহত্যা করেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী অরিত্রী অধিকারী।

Image may contain: 2 people, people smiling, people sitting and close-up

আত্মহত্যা দুই ধরনের হয়। পরিকল্পিত ও আবেগতাড়িত হয়ে আত্মহত্যা। সাধারণত টিন-এজ গ্রুপই আবেগতাড়িত হয়ে আত্মহত্যা করে। এই বয়সে আবেগ বেশি থাকে, ক্রোধ থাকে, অল্পতেই হতাশ হয়ে পড়ে। ভিকারুননিসা নূন স্কুলের মেয়েটির হয়ত স্কুলে পড়ার চাপ ছিল।

Saturday 9 December 2017

আত্মহত্যা


Relaterad bild

মানসিক সমস্যাগ্রস্তদের মনের খবর জানা অনেক কঠিন কাজ, কিন্তু আমরা তার কথা ও কাজের মাধ্যেমে বুঝতে পারি তার মনের ভিতর কি চলছে, আর এই উপায়ে আমরা জানতে পারি কে আত্মহত্যাপ্রবণ। 

সবসময় আত্মহত্যার কথা বলা ও চিন্তা করা
প্রায়ই যদি বলে নিজেকে মেরে ফেলবো,  আর ভালো লাগছে না, আমি আর বাঁচতে চাই না,  এখানে বাঁচার মতো আর কিছু নেই। জীবনটা ফাঁদে আটকে গেছে।এই সব চিন্তার দ্বারা প্রভাবিত হয়ে নিজের ওপর যত্নহীন হয়ে পড়ে। সেলফ কেয়ার করেনা। সবসময় ক্লান্ত অনুভব করে। তাই

Thursday 26 May 2016

"আবেগ" এবং আত্মঘাতী মৃত্যু ভাবনা: সুইসাইড

অতি সম্প্রতি এক কিশোরী মডেলের সুইসাইড, পরীক্ষায় ভুলবশত খারাপ রেজাল্ট শো করায় ৪ তালার উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করা। কিংবা প্রেমিক বিট্রে করায় গলায় রশি দেয়া- এ রকমই ছিল গত কয়েকদিনের খবর।
এগুলি বেশীর ভাগই কিন্তু ইম্পুলসিভ কাজ। এসব আত্মহত্যার উদ্দেশ্য কখনোই মৃত্যু নয়! শুধু মাত্র সাময়িক ভাবে মুক্তি খোঁজে। মৃত্যুর জন্য আত্মহত্যার চিন্তা কখনোই স্বাভাবিক হতে পারে না। এসব মানুষই কিন্তু সাধারণত বলে ‘আমি মরতে চাই না’,আবার সমস্যায় পড়লে তারাই আত্মঘাতী চিন্তা করে।

Wednesday 9 December 2015

আত্মহত্যার উদ্দেশ্য কিন্তু মৃত্যু নয়!

আত্মহত্যা, বিষয়টি আমাদের মধ্যে নানা অনুভূতির জন্ম দেয়। অনেকেই বলে থাকেন স্বার্থপর ব্যক্তিরাই আত্মহত্যা করেন, ওরা অহঙ্কারী, অনৈতিক ইত্যাদি…ইত্যাদি।
এমনকি কোনো কোনো দেশে বিষয়টিকে সমস্যা হিসেবেও বিবেচনা করা হয়। নানাভাবে এর সমাধান খুঁজে বের করারও চেষ্টা রয়েছে। বোঝানোর চেষ্টা করা হয় ‘মৃত্যু কোনো সমাধান না’।
তবে মনোবিজ্ঞান বলছে একটু ভিন্ন কথা। সম্প্রতি একটি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যার উদ্দেশ্য কখনোই মৃত্যু নয়! যদিও আত্মঘাতী ব্যক্তিরা জানেন, আত্মহত্যা করলে তার মৃত্যুই হবে।
 মৃত্যুর জন্য আত্মহত্যার চিন্তা কখনোই স্বাভাবিক হতে পারে না। মানুষ মাত্রই সুসময়ে বলে থাকে ‘আমি মরতে চাই না’, আবার দুঃসময়ে ‘আজই যদি আমার জীবনের শেষ দিন হতো’।
গবেষণায় দেখা যায়, যন্ত্রণা, একাকীত্ব এবং হতাশা মানুষের মনকে উদ্বিগ্ন করে তোলে। আর এই উদ্বিগ্নতা এক সময়

Monday 12 October 2015

আত্মহত্যায় বাংলাদেশ দশম

বিশ্বে আত্মহত্যার হারে বাংলাদেশ দশ নম্বর স্থানে চলে এসেছে।আন্তর্জাতিক আত্মহত্যা-নিরোধী দিবসের প্রাক্কালে হু-র প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগেই প্রতি বছরের ১০ সেপ্টেম্বর দিনটিকে আত্মহত্যা নিরোধী দিবস হিসেবে সারা বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে।
এবার দিনটির থিম ছিল ‘প্রিভেন্টিং সুইসাইড: রিচিং আউট অ্যান্ড সেভিং লাইভস’। অর্থাৎ যারা আত্মহত্যার পথ বেছে নেয়ার ঝুঁকিতে আছেন তাদের কাছে আগেভাগে পৌঁছে গিয়ে সেই মূল্যবান জীবনগুলোকে রক্ষা করাই হবে আজকের দিনটির মূল উদ্দেশ্য।
সারা পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেও দিনটি হু-র উদ্যোগে উদযাপন করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু বলছে, প্রতি বছর সারা পৃথিবীতে আট লাখের বেশি মানুষ আত্মহত্যা করে নিজের জীবন শেষ করার পথ বেছে নেন।
এর অর্থ প্রতি ৪০ সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও একজন মানুষ আত্মহত্যা করে থাকেন। এছাড়াও আরও বহু মানুষ আত্মহত্যা করার চেষ্টা করেন।
সারা বিশ্বে যত আত্মহত্যার ঘটনা ঘটে থাকে তার ৭৫ শতাংশ বা তিন-চতুর্থাংশই হয়ে থাকে নিম্ন বা মধ্য আয়ভুক্ত দেশগুলোতে। এই তালিকাতেই বাংলাদেশের স্থান দশ নম্বরে।
আত্মহত্যার জন্য যে পদ্ধতিগুলোর ব্যবহার সবচেয়ে বেশি সেগুলো হল কীটনাশক খাওয়া, ফাঁসিতে ঝোলা কিংবা আগ্নেয়াস্ত্রের ব্যবহার। সারা বিশ্বেই এই প্রবণতা একই রকম।
তবে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যাই মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ। ২০১২ সালের পরিসংখ্যান এ রকমই বলছে।
আত্মহত্যাকে হু একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা বলে চিহ্নিত করেছে অনেক আগেই। তবে একই সঙ্গে তারা বলছে, ঠিক সময়ে হস্তক্ষেপ করে, ভালভাবে বুঝিয়ে এবং খুব কম খরচেই বেশির ভাগ আত্মহত্যা ঠেকানো সম্ভব।
তথ্যসূত্র: বিবিসি
Facebook: https://www.facebook.com/Psychobd

Saturday 25 July 2015

ডিপ্রেশন থেকেই শিল্পীদের আত্মহত্যার তালিকাটা দীর্ঘ হচ্ছে............ ডিপ্রেশন থেকে বাঁচুন

কিছু ভালো লাগে না বা মন খারাপ শব্দটি ঘুরে ফিরে দিনে বেশ কয়েকবার বলে ফেলি আমরা।কখনো নিজের মনে আবার কখনো নিজের কারো কাছে।কিন্তু ঠিক কি কারনে মন খারাপ তা আমরা নির্ধারন করতে পারিনা।ব্যাপারটা বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে।তবে সব মন খারাপ মানেই ডিপ্রেশন নয়।মন খারাপ দীর্ঘস্থায়ী হলে এবং তার সাথে আরো কিছু লক্ষন প্রকট হয়ে দাড়ালে তাকে আমরা ডিপ্রেশন বলি।ডিপ্রেশন এক কঠিনতম মনোব্যাধি। যার ডিপ্রেশন হয় সেই বোঝে তার নির্মম কষ্ট। ডিপ্রেশন মানুষের জীবনীশক্তি নষ্ট করে দেয়। এ রোগ হলে মানুষ বাঁচার ইচ্ছা হারিয়ে ফেলে। এখানে পড়ুন http://www.psychobd.com/2014/09/blog-post_29.html#more
"কথা হচ্ছিলো এক সময়কার আলোচিত একজন চলচ্চিত্র অভিনেত্রীর সঙ্গে, বেশ মনোকষ্ট নিয়েই তিনি ফোন করেছেন। জানালেন তার জন্য একজন পাত্র খুঁজতে। প্রথমে ভাবলাম নায়িকা হয়তো মজা করছেন। হাসতে হাসতেই নায়িকাকে বললাম, 'এই বুড়ো বয়সে আপনাকে কে বিয়ে করবে?' কিন্তু কিছুক্ষন তার সঙ্গে কথা বলে মনে হলো তিনি সিরিয়াস। কারণ তার যুক্তিগুলো এড়ানো যায় না। তিনি একা থাকেন, তার একজন সঙ্গী দরকার, শেষ বয়সে যখন

Wednesday 10 June 2015

প্যারাসুইসাইড, কৈশোরের আবেগ জনিত আত্মহত্যা

 
টিন এইজ ছেলে-মেয়ে গুলো আত্মহত্যা করছে কেন ? তাদের উপর তো এত দায়িত্ব নেই, তাহলে? উত্তরটা হচ্ছে, তাদের মানসিকতার উপর এমনই এক পাহাড় সমান দায়িত্ব চাপিয়ে দেয়া হচ্ছে যে তাদের পক্ষে এটা বহন করা সম্ভব হচ্ছে না। অনেক পরিবারের বাবা-মা সবসময় সন্তানদের সাথে ধমকের দিয়ে কথা বলেন,  অবহেলা করেন। ফলে, পরীক্ষায় খারাপ করলে কি হবে, সন্তানরা সেটা ভাবতেও পারে না। পাড়া-প্রতিবেশী,বন্ধু-বান্ধব,সবাই উপহাস করবে, হাসবে, গোটা পৃথিবীর সবকিছুই তখন শত্রু হয়ে যাবে, সে কোন ভালো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না, পৃথিবীর সবকিছু টুকরো টুকরো হয়ে ভেঙ্গে পড়বে তার মাথার ‍উপর- কি অসহনীয় মানসিক চাপ! ১৪-১৫ বছরের একটি কিশোর বা কিশোরীর পক্ষে আত্মহত্যার মত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এই পরিমান চাপ কি যথেষ্ট নয়? 
 টিন এজারদের মধ্যে এই আত্মহত্যা প্রবণতার নাম হচ্ছে  ‘প্যারাসুইসাইড’।  ক্লাস এইট বা টেন, এই সময়টা

Thursday 4 June 2015

পরীক্ষার্থী সন্তানের বাবা-মা`রা সাবধান !

দেশে এই কদিন আগে SSC পরীক্ষার রেজাল্ট দিয়েছে। সামনে আবার HSC এর রেজাল্ট বের হবে। প্রতি বছরের মত এবারও পত্রিকার পাতায় প্রচুর পরিমাণে খারাপ বা আশানুরূপ না হওয়া রেজাল্টের কিশোর- কিশোরীর আত্মঘাতী খবর আমরা প্রতিদিনই পড়ছি।
মানুষ কখন আত্মঘাতী হয় ? এই প্রশ্নের উত্তরে বলা যায়, "কোনো মানুষ কেবল তখনই আত্মহত্যা করতে উদ্যত হতে পারে যখন তার নিরাশা অত্যন্ত

Wednesday 22 April 2015

পলিটিক্যাল ডিপ্রেশনেই যুবলীগ নেতার আত্মহত্যা? : আর কতো আত্মহত্যা

যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এনায়েত কবির চঞ্চল (৪৮) নিজ মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যসহ প্রত্যক্ষদর্শী সকলে এই দাবি করেছেন। পুলিশও একই অভিমত ব্যক্ত করে সব পরীক্ষা-নিরীক্ষা শেষে লাশ দাফন করার অনুমতি দিয়েছে।

তবে তার স্ত্রী নাজনীন জাহান বলেন, ‘পার্টিতে পদ-পদবী ও এমপি নমিনেশন পাওয়া নিয়ে অনেকদিন ধরেই চঞ্চল পলিটিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন। এ থেকে তিনি আত্মহত্যা করেছেন।’

Saturday 21 March 2015

আত্মহত্যা এবং আমরা



কোনো মানুষ কেবল তখনই আত্মহত্যা করতে উদ্যোত হতে পারে যখন তার নিরাশা অত্যন্ত চরমে পৌঁছে; যখন আশার কোনো আলো তার হৃদয়ে অনুভূত হয় না; যখন তার অস্তিত্ব ও সত্তার কোন মূল্যবোধ অবশিষ্ট রয়েছে বলে অনুভূত হয়না; অর্থাৎ যেসব ‘মূল্যের’ ভিত্তিতে সে এতদিন অস্তিত্বে ছিল এবং যেসব ‘মূল্য-বোধের’সাথে তার সত্তার পরিচিতি ছিল, সেই মূল্যে-নির্ধারিত ‘পরিচিতি’এখন নিঃশেষ হয়ে গিয়েছে; এখন তার বেঁচে থাক
ার কোনো অর্থ নেই।

যদি আপনার এই মূহূর্তে আত্মহত্যা করতে ইচ্ছে করে ও কারুর সঙ্গে কথা বলতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন।

আমাদের নিজেদের জীবন শেষ করার ক্ষমতা রয়েছে ৷ প্রতিবছর এক

Wednesday 5 November 2014

আত্মহত্যা, প্রতিরোধের উপায়

বিশ্বব্যাপী প্রতি ৪০ সেকেন্ডে আত্মহত্যা করে একজন মানুষ মারা যায়৷ অর্থাৎ প্রতিদিন ২০০০-এর বেশি মানুষ আত্মহনন করে৷ এটা প্রতিরোধ করা কি সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশেষজ্ঞরা৷
আত্মহত্যা সমাজে এখনও এক নিষিদ্ধ বিষয়৷ বন্ধুবান্ধব বা আত্নীয়স্বজন আত্মহত্যা করলে বিষয়টি অনেকের কাছে অস্বস্তিকর মনে হয়৷ প্রশ্নটি কোনোভাবে পাশ কাটিয়ে যেতে চান তাঁরা৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, একেক দেশে আত্মহত্যার কারণও একেক রকম৷ ‘সাধারণত গ্রামাঞ্চলে দারিদ্রের কারণে, যেমন জীবিকার ভিত হারিয়ে গেলে কীটনাশক খেয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নেন৷'' বলেন ডাব্লিউএইচও-র ইউরোপীয় দপ্তর প্রধান মাথিস

Saturday 25 October 2014

বাংলাদেশে প্রতিদিন ২৯ জন আত্মহত্যা করে

বাংলাদেশে প্রতিদিন গড়ে ২৯ জন আত্মহত্যার অপরাধ করছে। প্রতি বছর গড়ে দশ হাজার আত্মহত্যা করছে। এর চেয়েও বেশি মানুষ প্রতিদিন আত্মহত্যা চেষ্টা করছে। এছাড়া হাসপাতালগুলোর জরুরি বিভাগে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হওয়া রোগীর সংখ্যাই বেশি। পুলিশ সদর দফতর থেকে প্রাপ্ত পরিসংখানে এ তথ্য বেরিয়ে এসেছে।
২০১৪ সালের বিশ্বস্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়েছে, প্রতি বছর আট লাখ মানুষ অর্থাত্ প্রতি ৪০ সেকেন্ডে পৃথিবীর কোথাও একজন আত্মহত্যা করছে। এদের অধিকাংশের বয়স ১৫ থেকে ৫৯ বছরের মধ্যে।
রিপোর্টে আরো বলা হয়েছে, ২০২০ সাল নাগাদ প্রতি বছর সাড়ে ১৫ লাখ

Friday 17 October 2014

গত তিন বছরে আত্মহত্যা ৩০,০০০

 ‘আম্মু-আব্বু আমাকে মাফ করে দিও। আমি অন্যায় করেছি, আমার সাজা হওয়া উচিত। আমি আর কোন কিছু সহ্য করতে পারছি না। খুব অসহায় লাগছে। তুমিই তো বলো আমার মতো  মেয়ের দরকার নেই। আমি এভাবে তোমাদের কষ্ট দিতে চাই না। আমার অনেক কষ্ট হচ্ছে। আমি এই জীবন সহ্য করতে পারছি না। আমি একজনকে ভালবাসি। আমি খারাপ, আমাকে দিয়ে কিছু হবে না। তাই আমি চলে গেলাম ...।’ হৃদয়বিদারক এই সুইসাইড নোটটি  রাজধানীর ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী নাঈমা বিনতে নাহিদের। আত্মহত্যার আগে সে লিখেছিল এই লেখাটি। এরপরই কলেজের হোস্টেল কক্ষের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে সে। ১৫ই আগস্ট রাতে গুলশান থানা পুলিশ কলেজ হোস্টেলের কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশ ও নাঈমার বন্ধুরা জানান, তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বাবু নামে এক সহপাঠীর। বিষয়টি নাঈমার মা-বাবা জেনে ক্ষুব্ধ হন তার প্রতি। ঈদের ছুটি কাটিয়ে গত ৮ই আগস্ট কেশবপুরের বাড়ি থেকে ঢাকায় ফেরার আগে নাঈমার মোবাইল ফোনটি কেড়ে নেন তারা। অন্যদিকে নাঈমার প্রেমিক বাবু তার সঙ্গে

আরেকটি আত্মহত্যাঃ এইসব দিনরাত্রির টুনি’র আত্মহত্যা!

আত্মহত্যা করেছেন হুমায়ূন আহমেদের বিখ্যাত টিভি সিরিজ এইসব দিনরাত্রির ‘টুনি’। গত বৃহস্পতিবার গুলশানের নিজ বাসার বেডরুমে গলায় ফাঁস দেন তিনি। তার পুরো নাম নায়ার রহমান লোপা। শুক্রবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গ থেকে নিজ বাসায় লাশ নিয়ে গেছে তার পরিবার। কীভাবে এ ঘটনা ঘটেছে এ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।তবে লোপার বন্ধুবান্ধবেরা ধারণা করে বলছেন, সাংসারিক কলহের জের ধরেই এই ঘটনা ঘটতে পারে। লোপার সংসার জীবনে দুই সন্তান। দীর্ঘদিন মিডিয়া থেকে বিরতি নিয়ে বছর কয়েক ধরে বিচ্ছিন্নভাবে নাটকে কাজ করছিলেন তিনি। 
Image may contain: 1 person

এখন প্রশ্ন হচ্ছে কেন তিনি আত্মহত্যার মতো এমন চরম একটি পথ বেছে নিলেন? তিনি কি বিষন্নতায় ভুগতেন? এমন জলজ্যান্ত একজন সুস্হ্য এবং হাসিখুসী মানুষ, যার নাকি ফুলের মতো দুটো বাচ্চা আছে; সে কিনা আত্মহত্যার মতোর এমন কাজটি করতে পারলেন? হ্যা, বিষন্নতায় যারা ভুগেন তারাই এ রকম চরম ডিসিশন নিতে পারেন। 

ফেসবুকঃ www.facebook.com/Psychobd

Friday 19 September 2014

অবহেলা, অপমানের বোধ আত্মহত্যার কারণ

সংকট থেকে বিচ্ছিন্নতাবোধ। মনে বিশ্বাস জন্মানো যে পৃথিবীতে সবাই আমাকে হেয় করছে। এই বিশ্বাস থেকে বিষণ্নতা। বিষণ্নতা থেকে বেপরোয়া হয়ে আত্মহত্যার পথ বেছে নেওয়া। মনোচিকিৎসক ও সমাজবিজ্ঞানীরা বলেছেন, পরিবার ও সমাজকে কিশোর-তরুণদের জন্য অনুকূল পরিবেশ গড়ে দিতে হবে। তাদের আশ্বস্ত করতে হবে, তারা মনোযোগের কেন্দ্রে আছে। তাহলেই জীবনকে ভালোবাসতে শিখবে তারা। নিজেকে শেষ করে ফেলার মতো সিদ্ধান্ত আর নেবে না। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো বৈশ্বিক আত্মহত্যা পরিস্থিতির প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন বলেছে, বাংলাদেশে বছরে গড়ে ১০ হাজারের ওপর মানুষ আত্মহত্যা করে। সংস্থা বলছে যে উন্নত বিশ্বের
দেশগুলোয় সত্তরোর্ধ্ব মানুষ একাকিত্ব থেকে অনেক সময় আত্মহত্যার পথ বেছে নিলেও বাংলাদেশে এ চিত্রটি পুরোপুরি আলাদা। এখানে আত্মহত্যার ঝুঁকিতে আছে ১৫-২৯ বছর বয়সীরা। সবচেয়ে কর্মক্ষম বয়সে আত্মঘাতী হচ্ছে

Thursday 4 September 2014

ডব্লিউএইচও’র প্রতিবেদন প্রকাশ: প্রতি ৪০ সেকেন্ডে আত্মহত্যা করে একজন

প্রতি ৪০ সেকেন্ডে আত্মহননের পথ বেছে নেন একজন মানুষ। আত্মহত্যার উপায় হিসেবে বিশ্বজুড়ে বিষ পানের নজির বেশি। মধ্য আয়ের দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা বেশি দেখা যায়। নারীর চেয়ে পুরুষদের আত্মহত্যার ঘটনা বেশি। প্রতি ৪০ সেকেন্ডে আত্মহত্যা করে একজন।

আজ বৃহস্পতিবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে আত্মহত্যা বিষয়ে

Wednesday 3 September 2014

দিনে ২৮ আত্মহত্যা

বাংলাদেশে গত চার বছরে প্রতিদিন গড়ে ২৮ জন আত্মহত্যা করেছেন। শুধু গত বছর ফাঁসিতে ঝুলে ও বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ১০ হাজার ১২৯ জন। এ তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও পুলিশ সদর দপ্তরের। যাঁরা আত্মহত্যা করেছেন বা চেষ্টা করেছেন, তাঁদের বড় অংশের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
আত্মহত্যা নিয়ে গোটা বিশ্বে উদ্বেগ আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, ১৫-৪৪ বছর বয়সী জনগোষ্ঠীর মৃত্যুর প্রধান তিনটি কারণের একটি হলো আত্মহত্যা। গত বছর ডব্লিউএইচও আশঙ্কা প্রকাশ করেছে, ২০২০ সাল নাগাদ প্রতিবছর সাড়ে ১৫ লাখ মানুষ আত্মঘাতী হবেন। আত্মহত্যার চেষ্টা

Monday 31 March 2014

আত্মহত্যা: বাংলাদেশে গোপন মহামারী

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে আত্মহত্যা একটি গোপন মহামারী আকারে বিরাজ করছে। 
বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে অন্তত একজন ব্যক্তি নিজেকে হত্যা করছে। আর বাংলাদেশে প্রতি এক লাখ মানুষে আট থেকে ১০জন এই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
বিস্তারিত শুনুন । 

Friday 28 March 2014

‘আত্মহত্যা করতে পারে রানা প্লাজার আরো অনেক শ্রমিক’

সাভারের বহুতল ভবন ‘রানা প্লাজা’ ধসে মারা যায় কয়েক হাজার মানুষ। চিরতরে পঙ্গু হয়ে যান অনেকে। যারা বেঁচে আছেন তারাও ভুগছেন ‘সাইকো সোমাটিক ট্রমা’ বা মানসিক কারণে তীব্র শারীরিক যন্ত্রণায়। বেসরকারি সংস্থা কারিতাস জানিয়েছে, বেঁচে যাওয়া এই শ্রমিকদের মধ্যে আত্মহত্যা প্রবণতা বেশি। 

রানা প্লাজায় আহত শ্রমিকেরা আত্মহত্যাপ্রবণ হয়ে উঠেছেন। ইতোমধ্যে সালমা নামে একজন আহত শ্রমিক তুরাগে এবং ভবনধসের উদ্ধারকর্মী ওমর ফারুক বাবু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আত্মহত্যা করেছেন। সামনের

Friday 14 March 2014

আত্মহত্যার বিপদসঙ্কেত

ইদানিং দেখা যাচ্ছে আত্মহত্যা যেন একটা ব্যধি হয়ে দাড়িয়েছে।কিছু কিছু ক্ষেত্রে মোটেই কিছু বুঝা যায় না। দেখা যায়, হাসি খুসী মানুষ কিন্তু হঠাৎ করেই ঝোঁকের-মাথায়-নেওয়া সিদ্ধান্ত আত্মহত্যার মতো দূর্ঘটনা ঘটায়। এগুলো ইমপুলস্ সুইসাইড। হয়তো মা-বাবা, আত্মীয়-স্বজন কিংবা পাড়া-প্রতিবেশী কিছু বললো; সেই কষ্ট, রাগে আত্মহত্যার মতো ঘটনা ঘটায়। কিন্তু বেশীর ভাগ আত্মহত্যার ক্ষেত্রে সিগনাল বা বিপদ সঙ্কেত পাওয়া যায়। এখানে আমি সেই সাধারন বিপদসঙ্কেত গুলো ই বর্ণনা করছি।
সবচেয়ে সুদৃঢ় ও ভয়াবহ সঙ্কেত  মৌখিক - "আর পারছি না", "সব কিছু অর্থহীন"এমনকি"সব শেষ করে দেব ভাবছি" এই সব মন্তব্যে সবসময় বিশেষ গুরুত্ব দিতে হয়৷

অন্যান্য সুপরিচিত বিপদসঙ্কেতঃ