Showing posts with label এংজাইটি. Show all posts
Showing posts with label এংজাইটি. Show all posts

Tuesday 14 October 2014

সামাজিক উদ্বেগ

" আমাকে কেউ পছন্দ করেনা। 
আমার সাথে মিশতে চায়না।                     
আমিও কারো সাথে সহজে মিশতে পারিনা। 
কথা বলতে গেলেই আমার হার্টবিট বেড়ে যায়। 
চোখে পানি চলে আসে। 
বন্ধুদের আড্ডায় বসলেও দেখা যায় আমি চুপ করেই থাকি। 
      আমার written exam ভালো হয় ,
 কিন্তু প্রেজেন্টেশনে কম নম্বর পাই বলে পিছিয়ে যাচ্ছি। 
কি করব কিছু বুঝতে পারছি না !!!!"""

আমাদের সবার হয়তো সবার সাথে মেশার দক্ষতা সমান থাকেনা। কেউ কেউ হয়তো সহজেই বন্ধুত্ব করতে পারি, কারো কারো হয়তো একটু সময় লাগে আবার কেউ কেউ পারিনা বলে মনঃকষ্টে ভুগি। যখন কোন নির্দিষ্ট পরিস্থিতিতে বা কারো সাথে মিশতে গেলে কেউ অতিরিক্ত উদ্বেগে ভুগে, একে সামাজিক উদ্বেগ বলে। সামাজিক উদ্বেগ একটি মানসিক সমস্যা। ব্যাক্তি অনেক সময়ই উপরের বাক্যগুলোর মাধ্যমে সমস্যা প্রকাশ করে। অনেক সময় কোন সমাধান নাই মনে করে মনের কষ্ট চেপে রাখেন অথচ সাইকোথেরাপীর মাধ্যমে ভালো চিকিৎসা করা যায়। মানসিক চিকিৎসার প্রতি স্টিগমার কারণে অনেকেই এগিয়ে আসেন না। অথচ সামাজিক দক্ষতা বৃদ্ধি ব্যাক্তির মানসিক স্বাস্থ্যের যেমন উন্নতি ঘটায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং কর্মক্ষেত্রে সফল করে তোলে। 

নেট থেকে

Friday 1 November 2013

মানসিক চাপ ঝেড়ে ফেলুন ৫টি উপায়ে

সারাদিন এই কাজ ওই কাজের ঝামেলার কারণে প্রচন্ড মানসিক চাপ গিয়েছে আপনার উপর দিয়ে। সারাক্ষণই এক ধরনের অস্থিরতা কাজ করেছে মনের ভেতরে। একটি ঝামেলা শেষ হতে না হতেই কাঁধে আরেকটি ঝামেলা এসে চাপে। কতক্ষণ আর মেজাজ ঠিক রাখা যায় বলুন? আর এই সারাদিনের ঝক্কি ঝামেলাগুলোই রাতে ঘুমাতে যাওয়ার সময় মনে পড়তে থাকে একের পর এক করে। তখন অস্থিরতায় ঠিক মত ঘুমও আসে না।

এমন সমস্যায় অনেকেই দিন পার করছেন। দিনের বেলার কাজের চাপ ও

Thursday 3 October 2013

উৎকন্ঠা বা Anxiety

১। পরিবারের প্রিয় মানুষটি যদি হঠাৎ নিয়মের ব্যতিক্রম করে নির্ধারিত সময়ের পরেও বাসায় ফিরে না আসে, কোন যোগাযোগও না করে তবে তার জন্য স্বজনেরা স্বভাবতই চিন্তিত হন, উৎকন্ঠিত হন। আবার আগামীকাল আপনার নিজের শরীরে একটা অপারেশন হবে  সেটা নিয়েও আপনি ভয় পাবেন, এটাই স্বাভাবিক। কোন ধরণের শারীরিক মানসিক-সামাজিক হুমকি, বিপদ বা অনাকাংক্ষিত ঘটনার আভাস পেলে আমরা সতর্কিত হই, সেটিকে মোকাবেলা করবার জন্য দেহ ও মনের এই প্রতিক্রিয়া বা আবেগকে বলা হয় ভীতি (Fear)। প্রকৃত আসন্ন বিপদ বা হুমকিকে কেন্দ্র করে সৃষ্ট ভীতি কোন রোগ নয় কিন্তু কারন ছাড়া তৈরী হওয়া ভীতি বা উদ্বিগ্ন হওয়াটাই

Tuesday 1 January 2013

উৎকন্ঠাঃ একটি ভয়ানক মানসিক রোগ এবং এর প্রতিকার




উৎকন্ঠিত হবার মানুষের অনেক যথার্থ কারন থাকে। যেমন আপনার পরিবারের কেউ হঠাৎ কিছু না বলে মোবাইল ফোন বন্ধ করে কোন কারন ছাড়াই যদি বাসায় না ফেরে তাহলে আপনি উৎকন্ঠিত হবেন। অথবা আগামি কাল আপনার একটি জটিল অপারেশন অথবা কোন ধরণের শারীরিক, মানসিক, সামাজিক হুমকি, বিপদ বা অনাকাঙ্খিত ঘটনার আভাস পেলে আপনি সতর্কিত হবেন, সেটি মোকাবেলা করার জন্য উৎকন্ঠিত হবেন এটাই স্বাভাবিক। প্রকৃত কারণে উৎকন্ঠিত হওয়াটা কোন অস্বাভাবিকতা নয় বা এটি কোন রোগ ও নয়।