Showing posts with label কনভারশন ডিসঅর্ডার. Show all posts
Showing posts with label কনভারশন ডিসঅর্ডার. Show all posts

Saturday 21 December 2013

কনভারশন ডিসঅর্ডার

এসএসসি পরীক্ষার তিন দিন আগে শরীয়তপুরের এক ছাত্রীর হঠাৎ হাত-পা প্রথমে অবশ ও অনুভূতিহীন হয়ে গেল। এর কিছুক্ষণ পর শুরু হলো খিঁচুনি। কয়েকবার শরীর ঝাঁকুনি দিয়ে মেয়েটা অজ্ঞান হয়ে পড়লে মা-বাবা স্থানীয় চিকিৎসককে ডাকলেন। একটা স্যালাইন ও কয়েকটি ইনজেকশন দেওয়ার পর জ্ঞান ফিরলেও মেয়েটার কথা গেল বন্ধ হয়ে। পরীক্ষা দেওয়া তো হলোই না, মা-বাবা ঠিক করলেন স্নায়ুরোগের বড় চিকিৎসক দেখাবেন। এরই মধ্যে প্রতিবেশীদের পরামর্শে শুরু হলো ঝাড়ফুঁক ও জিন চিকিৎসা। এক মাস পর বিধ্বস্ত ও অসুস্থ মেয়েটাকে যখন ঢাকায় আনা হলো, তখন তার শরীরে মারের কালশিটে দাগ পড়ে গেছে, অবিন্যস্ত চুল আর উদ্ভ্রান্ত দৃষ্টি। চিকিৎসক ভালো করে দেখে ও পরীক্ষা করে বললেন, ওর শরীরে কোনো রোগ নেই, রোগটা