Showing posts with label জানা-অজানা. Show all posts
Showing posts with label জানা-অজানা. Show all posts

Friday 19 August 2016

অ্যালঝাইমার্‌স রোগ

অ্যালঝাইমার্‌স রোগ কি?

রোকেয়া বেগম ৫৯ বছরে প্রথম স্মৃতি নিয়ে সমস্যায় ভুগতে শুরু করলেন। নাম, ফোন নম্বর কিছুই মনে রাখতে পারতেন না। প্রতিদিনের কাজ সেরে তা ভুলে যেতেন। কখনও তাঁর স্বামীকে একই প্রশ্ন বারবার করতেন। নম্র ও মিশুকে স্বভাবের রোকেয়া খিটখিটে হতে শুরু করলেন। নিজের স্ত্রীর আচরণে ক্রমাগত অস্বাভাবিক পরিবর্তন দেখে রোকেয়ার স্বামী ডাক্তারের সাথে যোগাযোগ করেন। সামান্য কিছু পরীক্ষার পর ডাক্তার জানান যে রোকেয়া অ্যালঝাইমার্‌স ডিসিস্‌-এর শিকার।
এই রোগের ভয়াবহতা বোঝানোর জন্যে এই কাল্পনিক কাহিনি বলা হল। 
অ্যালঝাইমার্‌স একটি বিশেষ ধরনের দুরারোগ্য স্নায়ু রোগ যা ধিরে ধিরে আপনার মস্তিষ্কের

Monday 21 September 2015

"অ্যালজাইমার্স" ভুলে যাবার রোগ

আজ বিশ্ব অ্যালজাইমার্স দিবস। অ্যালজাইমার্স এমন একটি রোগ যা আপনার স্মৃতিশক্তির নিয়ন্ত্রণ কেড়ে নেয়। ভুলিয়ে দেয় দূরের বা কাছের অনেক ঘটনা। জেনে নিন রোগ সম্পর্কে।

বাড়ির মধ্যেই কোথাও রেখেছেন চাবি কি চশমা। কিন্তু কোথায়, মনে পড়ছে না।

• অতি পরিচিত লোকেরও নাম ভুল যাচ্ছেন।

• কথা বলার সময়ে ঠিক শব্দটা খুঁজে পাচ্ছেন না কিছুতেই।

• সাম্প্রতিক কথাবার্তা, ঘটনা, মুছে গেছে স্মৃতি থেকে।

• চেনা পথও ভুল হয়ে যাচ্ছে।

বয়স যদি হয় পঁয়ষট্টির আশপাশে, আর এই সব সমস্যার কোনওটা যদি ঘনঘন হতে থাকে, তা হলে 'ডিমেনশিয়া' বা স্মৃতিলোপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। নানা কারণে ডিমেনশিয়া হতে পারে, তবে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, তার কারণ হল অ্যালজাইমার্স।কী এই অ্যালজাইমার্স?এই অসুখে ব্রেনের মধ্যে প্রোটিন জমে এমন কিছু বাধা তৈরি হয়, যাতে স্নায়ু কোষগুলির পরস্পর সংযোগ নষ্ট হয়ে যায়, পরে তা মরে যায়। কিছু রাসায়নিক যা স্নায়ুকোষে যোগাযোগে সাহায্য করে, তারও ঘাটতি দেখা যায় আক্রান্তদের মধ্যে। স্মৃতিলোপ সাধারণত এর প্রথম লক্ষণ। ক্রমশ সমস্যা বাড়তে থাকে।

কী কী লক্ষণ?

কথাবার্তার খেই হারিয়ে ফেলা, বারবার এক কথা বলা, দূরত্ব বুঝতে অসুবিধে, সিঁড়ি ভাঙতে বা গাড়ি পার্ক করতে অসুবিধে, সিদ্ধান্ত নেওয়া, সমস্যার সমাধান, পরপর কয়েক ধাপে একটি কাজ (যেমন রান্না) করতে অসুবিধে, তারিখ মনে রাখতে অসুবিধে।

এই লক্ষণগুলো অনেকে প্রথমটা পাত্তা দেন না। বাড়ির লোকেদের কাছে পরিবর্তনগুলো বেশি স্পষ্ট হয়। তাই তাঁরা এ বিষয়ে কিছু বললে উড়িয়ে দেবেন না। ডাক্তারের পরামর্শ নিন। অ্যালজাইমার্স সারানো যায় না। তবে চিকিৎসায় এর অগ্রগতি কমিয়ে দেওয়া যায়।


 নেট থেকে 

Sunday 16 August 2015

মনের রোগে ঘুমের সমস্যা

মানবদেহ পরিশ্রম আর বিশ্রামের এক  চক্রে বাধা। এর কোনোটির ঘাটতি বা বাড়তি হলেই বিপত্তি। পরিশ্রমের তুলনায় বিশ্রাম অর্থাৎ ঘুম কম হলে যেমন শরীর ভেঙে যেতে পারে, তেমনি বেশি বিশ্রাম বা ঘুমেও দেখা দিতে পারে নানা সংকট।  প্রাপ্ত বয়স্ক প্রায় ত্রিশ শতাংশ মানুষই এ ধরনের  ঘুমের সমস্যার শিকার।  যার বেশিরভাগই কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত। 
ঘুমের সমস্যায় অক্রান্তদের যে শুধু রাতই নষ্ট হয় তাই নয়, বরং তাদের মধ্যে  দিনের বেলায়ও অবসাদগ্রস্ততা তথা মেজাজের তারতম্য পরিলক্ষিত হয়।  আবার দীর্ঘ নিদ্রাহীনতার কারণে মানুষের বুদ্ধিমত্তারও ঘাটতি দেখা যায় যা পরবর্তীতে তাঁর ব্যক্তিগত, শিক্ষাগত, পেশাগত ও সামাজিক জীবনে প্রভাব ফেলে।
অনিদ্রার মানসিক কারণ
নিদ্রাহীনতার জন্যে দায়ী মানসিক কারণগুলোর মধ্যে মানসিক চাপ (চাকরিগত সমস্যা, বেকারত্ব, অতিরিক্ত কাজের চাপ, পড়া-লেখার চাপ, বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য কলহ, পারিবারিক কলহ, সম্পর্কের ঘাটতি ইত্যাদি), মানসিক দ্বন্দ্ব বা সিদ্ধান্তহীনতা, দুশ্চিন্তা, বিষন্নতা, উদ্বিগ্নতা, আঘাত পরবর্তী মানসিক চাপ, শুচিবায়ুগ্রস্থতা, আত্মঘাতী মানসিক সমস্যা,

Friday 17 July 2015

আপনার সন্তান কি নেশা করছে ? জেনে নিন

আপনার সন্তান কি নেশা করছে? একটু সতর্ক হয়ে চললেই পুরোপুরি আসক্ত হওয়ারর আগেই সেটি বুঝতে পারবেন। আর একটু আগেভাগে বুঝতে পারলে এই সর্বনাশা পথ থেকে ফেরানো অনেক সহজ হবে। 

অনুসন্ধানে জানা গেছে, যতোজন মানুষ নেশা করেন তার মধ্যে অনেকেই প্রবৃত্তির টানে এতে জড়ান না। কেউ জড়ান কুসঙ্গে পড়ে, তো কেউ জড়ান পরখ করতে গিয়ে। তারপর আস্তে আস্তে ব্যাপারটা এমন পর্যায়ে চলে যা যে আর ছেড়ে বেরোতে পারেন না অনেকেই। আবার অনেক কাঠ-খড় পোড়ানোর পর আসক্তি ছাড়তে সফল হন অনেক মানুষ। কিন্ত্ত ততো দিনে স্বাস্থ্য, ভবিষ্যত, মন, ব্যক্তিত্ব সবকিছুরই প্রচুর ক্ষতি হয়ে যায়।

এই ক্ষতি এড়াতে চাইলে বাবা-মাকে সতর্ক থাকতে হবে। নেশা চেপে ধরার আগেই চিনে নিতে হবে তাকে। কাজটা যে

Thursday 4 June 2015

পরীক্ষার্থী সন্তানের বাবা-মা`রা সাবধান !

দেশে এই কদিন আগে SSC পরীক্ষার রেজাল্ট দিয়েছে। সামনে আবার HSC এর রেজাল্ট বের হবে। প্রতি বছরের মত এবারও পত্রিকার পাতায় প্রচুর পরিমাণে খারাপ বা আশানুরূপ না হওয়া রেজাল্টের কিশোর- কিশোরীর আত্মঘাতী খবর আমরা প্রতিদিনই পড়ছি।
মানুষ কখন আত্মঘাতী হয় ? এই প্রশ্নের উত্তরে বলা যায়, "কোনো মানুষ কেবল তখনই আত্মহত্যা করতে উদ্যত হতে পারে যখন তার নিরাশা অত্যন্ত

Monday 18 May 2015

ছেলে- মেয়ের প্রতি মায়ের অসুস্হ্য ভালোবাসা

ছেলের বিয়ের পরও প্রত্যেক মা আশা করেন তার ছেলে যেন আগের মতোই তাকে ভালোবাসে, শ্রদ্ধা ও সম্মান করে, মায়ের প্রতি দায়িত্বগুলো যেন অবহেলার ধুলায় ঢেকে না যায়। এরই সাথে আশা করেন ছেলে তার বউ নিয়েও যেন সুখী হয়। 
ছেলে-সন্তানের প্রতি মায়েদের এই প্রত্যাশাগুলো চিরন্তন।
আবার ছেলে সন্তানের কাছে মা-বাবার আশাও একটু বড় আকারে থাকে। যেমন-ছেলে সুশিক্ষিত হবে, বড় চাকুরি করবে, সুসন্তান হবে, মা-বাবা ভাই-বোন অর্থাৎ পরিবারের প্রতি দায়িত্বশীল থাকবে। মা তার সমস্ত ভালোবাসা ও কষ্টের বিনিময়ে ছেলেকে বড় করেন এসব আশা পূরণের লক্ষ্যে। 
এভাবে ভালোই কাটতে থাকে মা-ছেলের জীবন। কিন্তু বেশ কিছু সংসারে এর

Saturday 28 March 2015

মানসিক রোগ নিয়ে কিছু ভুল ধারণা

মানসিক রোগ বলতে সচরাচর মানুষ যা ধারণা করে  তা হলো মানুষটা হয়তো নোংরা কিংবা ‌উল্টা-পাল্টা আচরণ করে বা এক কথায় আমরা যাদের পাগল বলি। মানসিক রোগ নিয়ে আরো একটি বড় সমস্যা হলো আমরা যে কোনো রোগের জন্য স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসকের কাছে যাই, কিন্তু মানসিক রোগের জন্য কোনো চিকিৎসকের কাছে যেতে হলেই আমাদের এক ধরনের লুকোচুরি চলে। আজ আমরা মানসিক রোগ নিয়ে এমন কিছু ভুল ধারণার কথা জানবো। 
আমরা কি বুঝি, আসল ব্যাপার কী?

বাইপোলার ডিজঅর্ডার

Bildresultat för বাইপোলারএ রোগে আক্রান্ত ব্যক্তিদের আবেগের দুটি পর্যায় থাকে। একটি পর্যায় হচ্ছে ম্যানিয়া বা হাইপোম্যানিয়া। ম্যানিয়া পর্যায়ে ব্যক্তিরা অস্বাভাবিক আনন্দ-ফূর্তি অথবা বিরক্ত বোধ করেন, নিজেকে অতি বিত্তশালী বা ক্ষমতাবান মনে করেন, কথা স্বাভাবিকের চেয়ে বেশী বলেন। তাদের মধ্যে অতি উত্তেজনা বা অতিরিক্ত কাজের স্পৃহা দেখা দেয়। কোন নির্দিষ্ট বিষয়ে বা কথায় স্থির থাকতে পারেন না। বেশী খরচ করেন অথবা দান করেন। ঘুম কমে যায়। অনেকের যৌন আগ্রহ অস্বাভাবিক বেড়ে যায়। কিন্তু

Thursday 4 December 2014

"কষ্ট" শব্দ্ধের ধরন,প্রকারভেদ এবং ব্যবহার

বাংলায় আমরা "কষ্ট" শব্দ্ধটা প্রতিনিয়তই ব্যবহার করছি।হাতে করে ১৫ কেজি মাল বহন করা "কষ্ট"। ঘর পরিস্কার করা সেটাও "কষ্ট"। যে দিন আনে দিন খায়, সেটাও "কষ্ট"। অতি নিকটজনের মৃত্যুতেও "কষ্ট"। সবতো একই শব্দ্ধ "কষ্ট"। কিন্তু বিষয় বা গভীরতা কি এক?  
সুইডিশ ভাষায় একটা শব্দ্ধ আছে "Ångest"(উচ্চারন-অংগেস্ট), এটা আসলে

Thursday 27 November 2014

"পাবনা মানসিক হাসপাতাল" -যে নাকি নিজেই অসুস্হ্য




পাবনা মানসিক হাসপাতালে ৫ শ’ রোগীর জন্য মাত্র ১০ জন ডাক্তার। হাসপাতালটি নিজেই এখন মানসিক রোগে আক্রান্ত। হাসপাতালের ভবনগুলো জরাজীর্ণ, চিকিৎসক ও নার্সের অভাব, কর্মকর্তা-কর্মচারীদের জন্য নেই কোন বিশেষ সুবিধা, সিটের অপ্রতুলতার কারণে অধিক সংখ্যক রোগী চিকিৎসা নিতে এলেও তাদের ফিরিয়ে দেয়া হয়। তবে এত সমস্যার মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষায়িত নার্সিং ইনস্টিটিউট, মেন্টাল রিসার্চ ইনস্টিটিউটসহ বহুবিধ পরিকল্পনার প্রত্যাশা নিয়ে কাজ শুরু করেছে। ১৯৫৭ সালে পাবনা শহরের শীতলাই হাউজের জমিদার বাড়িতে ৬০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে এ হাসপাতালটি। পাবনা শহর থেকে প্রায় ৫ কি.মি পশ্চিমে হেমায়েতপুরে স্থানান্তর করা হয় এ হাসপাতাল। ১১১.২৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত নতুন ভবনে হাসপাতালটি পরবর্তীকালে ২০০ থেকে  পর্যায়ক্রমে ৪০০ বেডে উন্নীত করা হয়। ২০০৩ সালে মেন্টাল হেলথ রিসার্চ ইনস্টিটিউটের আওতায় আরও

Saturday 8 November 2014

PARAPHILIA-লাম্পট্যের রোগ

খাদ্য ও যৌনতা প্রত্যেক জীবের মৌলিক চাহিদা।খাদ্য ছাড়া যেমন মানুষ বেঁচে থাকতে পারে না ঠিক তেমনি যৌনতাও জীবনের অতি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।আজকাল খাদ্যে ভেজাল ও ক্ষতিকর কেমিক্যাল মেশানোর ফলে তা যেমন সুস্থভাবে বেঁচে থাকার জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে ঠিক তেমনি অসুস্থ যৌনাচারও আমাদের মানসিক সুস্থতার জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে।যারা এহেন অপকর্মে লিপ্ত তাদের আমরা লম্পট,চরিত্রহীন কিংবা দুঃশ্চরিত্র হিসাবে চিহ্নিত করি।অথচ এসব চরিত্রহীনদের একটা বিরাট অংশ এসব করে থাকে প্যারাফিলিয়া নামক

Friday 10 October 2014

উদঘাটন হলো সাভারের ‘গেছো-মানবী’ রহস্য; আসলে তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত


অবশেষে উদঘাটিত হলো সাভারজুড়ে আলোচিত ‘গেছো-মানবী’র রহস্য। এক নারীকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয় সাভারজুড়ে। তাকে উদ্ধার করতে গিয়ে পুরো রাত চেষ্টা চালিয়ে নির্ঘুম রাত কাটিয়েছেন সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। তবে গাছের উপরে বসে থাকা ওই নারীর তত্পরতায় বেশি

Saturday 4 October 2014

হ্যালুসিনেশন কেন হয় ?

‘হ্যালুসিনেশন’ শব্দটির সঙ্গে আমরা পরিচিত। অনেকেই মনে করি হ্যালুসিনেশন মজার একটি বিষয়। কিন্তু হ্যালুসিনেশন কখনোই মজার কোনো বিষয় না। এটি এমন এক মানসিক অবস্থা যখন কেউ ভ্রান্তির ভেতর বসবাস করে অজান্তে। আসলে মিথ্যার জগতে বসবাস করে কেউ ভাবে সে সত্যজগতে বসবাস করছে। এটি একটি অস্বাভাবিক অনুভূতি। এ অনুভূতি স্বাভাবিক অনুভূতির মতোই ঘটে থাকে।
যেমন ধরুন কেউ একজন হয়তো দাবি করে অদৃশ্য কেউ তার কানে কানে কথা বলে যায়-তার মানে ওই ব্যক্তির শ্রবণেন্দ্রিয়ের হ্যালুসিনেশন ঘটে থাকে। হ্যালুসিনেশন দেহের প্রতিটি ইন্দ্রিয়তে ঘটতে পারে। কেউ হয়তো দেখে তার আশপাশে একটা কুকুর সব সময় হাঁটাহাঁটি করছে; আদতে কোন কুকুর আসলে তার আশপাশে থাকে না। এটা ভিজ্যুয়াল হ্যালুসিনেশন। এমনো হতে পারে আক্রান্ত মানুষটি এক বা একের অধিক মানুষের সঙ্গে কথা বলতে পারে। হতে

Friday 19 September 2014

অবহেলা, অপমানের বোধ আত্মহত্যার কারণ

সংকট থেকে বিচ্ছিন্নতাবোধ। মনে বিশ্বাস জন্মানো যে পৃথিবীতে সবাই আমাকে হেয় করছে। এই বিশ্বাস থেকে বিষণ্নতা। বিষণ্নতা থেকে বেপরোয়া হয়ে আত্মহত্যার পথ বেছে নেওয়া। মনোচিকিৎসক ও সমাজবিজ্ঞানীরা বলেছেন, পরিবার ও সমাজকে কিশোর-তরুণদের জন্য অনুকূল পরিবেশ গড়ে দিতে হবে। তাদের আশ্বস্ত করতে হবে, তারা মনোযোগের কেন্দ্রে আছে। তাহলেই জীবনকে ভালোবাসতে শিখবে তারা। নিজেকে শেষ করে ফেলার মতো সিদ্ধান্ত আর নেবে না। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো বৈশ্বিক আত্মহত্যা পরিস্থিতির প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন বলেছে, বাংলাদেশে বছরে গড়ে ১০ হাজারের ওপর মানুষ আত্মহত্যা করে। সংস্থা বলছে যে উন্নত বিশ্বের
দেশগুলোয় সত্তরোর্ধ্ব মানুষ একাকিত্ব থেকে অনেক সময় আত্মহত্যার পথ বেছে নিলেও বাংলাদেশে এ চিত্রটি পুরোপুরি আলাদা। এখানে আত্মহত্যার ঝুঁকিতে আছে ১৫-২৯ বছর বয়সীরা। সবচেয়ে কর্মক্ষম বয়সে আত্মঘাতী হচ্ছে

Thursday 4 September 2014

ডব্লিউএইচও’র প্রতিবেদন প্রকাশ: প্রতি ৪০ সেকেন্ডে আত্মহত্যা করে একজন

প্রতি ৪০ সেকেন্ডে আত্মহননের পথ বেছে নেন একজন মানুষ। আত্মহত্যার উপায় হিসেবে বিশ্বজুড়ে বিষ পানের নজির বেশি। মধ্য আয়ের দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা বেশি দেখা যায়। নারীর চেয়ে পুরুষদের আত্মহত্যার ঘটনা বেশি। প্রতি ৪০ সেকেন্ডে আত্মহত্যা করে একজন।

আজ বৃহস্পতিবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে আত্মহত্যা বিষয়ে

Thursday 14 August 2014

মানসিক রোগ বনাম জ্বিন ভূতের আছর

রিতা একমাস ধরে কথা বলেনা। সারাদিন বোবার মত তাকিয়ে থাকে। একেবারেই চুপ, তাও না হয় সহ্য করা যেত কিন্তু গত পনের দিন সে হাত পা কুকড়ে ঝাকানি শুরু করেছে। একবার শুরু হলে ৫ থেকে ১০ মিনিট চলতে থাকে। শ্বশুরবাড়ীর লোকজন এই অদ্ভূত কান্ড দেখে ভীষন ভয় পেয়েছে। মৃগী রোগ কিনা বোঝার জন্য হাত পা ঝাকানোর সময় জুতা শুকিয়ে দেখা হয়েছে। খারাপ কোন কিছু আছর করেছে কিনা মসজিদের ইমামের পড়াপানি খাইয়ে দেখেছে। এরপরও কাজ না হওয়ায় বাবার বাড়ী পাঠিয়ে দিয়েছে। রিতার বাবা মা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েও সুরাহা পায়নি। মেয়েকে যে জ্বিনেই ধরেছে সে ধারনা পাকাপোক্ত হয়েছে। নিজ গ্রামের, ভিন গ্রামের পীর-ফকির, কবিরাজ সবার কাছেই ছুটোছুটি করেছেন মেয়েকে নিয়ে। রিতার বয়স আঠারো চলছে। দুই বছর ধরে বিয়ে

Wednesday 2 July 2014

পিকা রোগ

অনেক সময় ঠাণ্ডা জ্বর হলে খাওয়ার প্রতি অনীহা সৃষ্টি হয়। কিছুই খেতে ইচ্ছা করে না। কিন্তু অনেকের হয়তো জানা নেই "পিকা" নামক একটি রোগে আক্রান্ত হলে রোগী খাওয়ার অযোগ্য জিনিসগুলোর প্রতি আসক্ত হয়ে যায়। খেতে শুরু করে অচর্বণযোগ্য জিনিসগুলো। শিশুদের মধ্যে ‘অখাদ্য’ খাওয়ার প্রবণতা বিরল নয়। কেউ মাটি খায়, কেউ সাবান। কেউ দেওয়ালের চুন।  এটা এক ধরণের মানসিক রোগ। এ রোগটি সাধারণত ‘পিকা’ নামে পরিচিত ৷ উদ্বেগ থেকেই এই রোগের জন্ম হয়। পড়াশোনা বা অন্য কোনো বিষয়ে মনের উপর সম্ভবত চাপ সৃষ্টি হয়ে সেখান থেকেই এই রোগের উৎস।  
ভারতের কলকাতায় ১২ বছরের এক মেয়ের পাকস্থলীতে আড়াই

Monday 19 May 2014

বিভিন্ন ফোবিয়ার নাম সমুহ



অ্যাকারোফোবিয়া (Acarophobia)- চুলকানির বা চুলকানি দেওয়া পোকার ভয়। 
অ্যাসিরোফোবিয়া (Acerophobia)- টক-জনিত ভয় 
অ্যাব্লুটোফোবিয়া (Ablutophobia)- গোসল করার ভয়। 
অ্যাকাউসটিকোফোবিয়া (Acousticophobia)- গোলমালের ভয় 
অ্যাক্রোফোবিয়া (Acrophobia)- উচ্চতার ভয় (উঠতে বা উঠে নিচে তাকাতে) 

ফোবিয়া বা ভয়

ফোবিয়া ব্যাপারটা বেশ আতঙ্কজনক। কোনও জিনিষ নিয়ে সামান্য ভয় পাওয়া এক কথা, আর অনর্থক চিন্তা বা প্যানিক করা, ভয়ের জিনিষ এড়িয়ে চলার প্রবণতা নিয়ে অকারণ কোনও আতঙ্ক ভুগতে থাকা আলাদা- একেই ফোবিয়া বলে। ব্যাপারটা এখন বেশ কমন, চারপাশের ব্যস্ত জীবনে যেমন আছে অনেক সুবিধা, তেমনই সেই সুবিধাগুলো নিয়েই হররোজ জন্ম নিচ্ছে হাজার রকমের ফোবিয়া। তবে এছাড়াও জেনেটিক ইনহেরিটেন্সের কারণেও বংশগতভাবে বয়ে আসে ফোবিয়া। চারপাশে চোখ ফেরালে কিছু সাধারণ ফোবিয়া নজরে পড়ে। আসুন চোখ বুলিয়ে জেনে নিন, আপনার চেনা কেউ এরমধ্যে কোনওটার শিকার কিনা:

জেনোফোবিয়া-আগন্তুকের সঙ্গে কথা বলার ভীতি

Sunday 18 May 2014

হ্যালুসিনেশন বা গায়েবী আওয়াজ – মানসিক রোগ


‘হ্যালুসিনেশন’ নানা মানসিক রোগের একটা উপসর্গ। মানসিক রোগীরা তাদের কানে নানান ধরনের গায়েবি কথাবার্তা শোনার কথা বলে থাকেন। এটি আসলে হ্যালুসিনেশন। আমরা অনেক সময় ঘুম থেকে জাগার সময় আশপাশের কেউ যেন নাম ধরে ডাকছে এমন মনে করে থাকি। এটিও হ্যালুসিনেশন। এটি হতে অন্তত একটা ব্যাপার সুসপষ্ট- হ্যালুসিনেশন সুস্থ স্বাভাবিক অবস্থাতেও ঘটতে পারে।  

আমাদের পঞ্চইন্দ্রিয়ের একটা সাধারণ ধর্ম হলো, এরাএক এক ইন্দ্রিয় এক এক অনুভূতি জাগায়। শ্রবণেন্দ্রিয় শব্দের অনুভূতি জাগায়, ত্বক সপর্শানুভূতি জাগায়, জিহ্বা স্বাদের অনুভূতি জাগায়, নাক