ডিজিটাল ডিজওর্ডার হলো (অতিরিক্ত) ইন্টারনেট আসক্তি, এক মনোব্যক্তিগত ব্যাধি। বিশ্বজুড়ে স্মার্ট ফোন, কম্পিউটার, ইন্টারনেটে আসক্তি এখন কোন মিথ নয়, সহজ সরল এক বাস্তবতা। ‘মানসিক ব্যাধির ডায়াগনস্টিক এবং পরিসংখ্যান ম্যানুয়াল’ (DSM) অনুযায়ী কম্পিউটার গেম ও ইন্টারনেটে আসক্তি এখন যথারীতি মানসিক রোগের অন্তর্ভূক্ত। একটিকে বলা হচ্ছে ‘ইন্টারনেট গেমিং ডিজঅর্ডার’ (IGD) আর অন্যটি হলো ‘ইন্টারনেট এডিকশন ডিজঅর্ডার’ (IAD), বা ‘আইডিজঅর্ডার’ (iDisorder)। ইউরোপ ও পূর্ব এশিয়ার অনেক দেশে ইন্টারনেট আসক্তির কুফল, নিরাময় ইত্যাদি নিয়ে এখন রীতিমত গবেষণা চলছে।
অ্যালেক্স বলছে, বাংলাদেশ থেকে যে দশটি সাইটে সবচে বেশী ভিজিট করা হয় তার মধ্যে রয়েছে- গুগল, ফেসবুক, ইউটিউব, গুগল.কম.বিডি, প্রথম আলো, ইয়াহু, ব্লগস্পট.কম, উইকিপিডিয়া, বিডিনিউজ২৪.কম, বাংলানিউজ২৪.কম। তবে আসল বিষয় হচ্ছে তালিকায় যে তিনটি সংবাদপত্র ও ইউটিউবের নাম রয়েছে
