গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রীর বি ব্লকের একটি বাড়ী থেকে ইশরাত জাহান অরণী (১৪) ও তার সহোদর ভাই আলভী আমানকে (৬) অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার পর পিতামাতাসহ পরিবারের অনেকেই খাদ্যে বিষক্রিয়ায় তাদের দুই সন্তানের মৃত্যু হয়েছে বলে দাবি করে আসছিলেন।
কিন্তু শিশু ২টির মা মাহফুজা মালেক জেসমিন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার সন্তানদের ‘নিজেই হত্যা করেছেন’ বলে স্বীকার করেন। হত্যাকাণ্ডের বিবরণও তিনি বিস্তারিতভাবে দিয়েছেন। কেন তিনি সন্তানদের হত্যা করেছেন তার কারণ জানতে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ওই নারী বার বারই বলেছেন, ছেলেমেয়ের








.jpg)

