ডিমেনসিয়া এক ধরনের ব্রেনের অসুখ যেখানে ব্রেনের নির্দিষ্ট কিছু জায়গার কোষগুলো নষ্ট হয়ে যায়। ১০% বয়স্কদের মধ্যে এই সমস্যা হতে পারে। অন্যান্য শারীরিক ও মানসিক রোগে ভুগছেন এমন লোকদের মধ্যে বেশি হতে পারে। পৃথিবীর সব দেশের মতো আমাদের দেশেও এই রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ ধরনের মধ্যে অ্যালজিমিয়াস ওব্রেন স্টোক টাইপই বেশি। ৬৫ বছর বয়সে ১%, ৮০ বছর বয়সে ৮-১০%, ৯০ বছর বয়সে ৩০-৪০%
Online Counseling in Bangla -মানসিক রোগে বাংলায় অনলাইনে কাউন্সেলিং
Showing posts with label ডিমেনসিয়া. Show all posts
Showing posts with label ডিমেনসিয়া. Show all posts
Thursday 1 May 2014
ডিমেনসিয়া
Friday 23 November 2012
স্মৃতিশক্তি কমে আসাঃ ডিমেনসিয়া
ডিমেনসিয়া এমন একটা রোগ যে, রোগী কিছুক্ষন পর পর সব ভুলে যায় ।
রোগীর স্মরন ক্ষমতা ক্রমে ক্রমে কমে যায়। সে কোনো কিছু মনে রাখতে পারে না। নাস্তা করার পরেও হয়তো আবার নাস্তা খেতে চায়। ক্রমে ক্রমে অবস্হার অবনতি ঘটতে থাকে। একসময় কাছের অতি-পরিচিত লোকজনদেরও চিনতে পারেনা । নিজের ছেলেমেয়েদের নাম পর্যন্ত ভুলে যায়, চিনতে পারেনা। রোগীর অস্থিরতা ক্রমশ বাড়তে থাকে, ঘুম কমে যায়। রোগীকে নজর না রাখলে বাসা থেকে বের হয়ে যেতে পারে ।কিছু মনে না থাকায় বাসায় ফিরে আসতেও পারবে না ।সাধারনত শেষ বয়সে/ বুড়ো বয়সে এই সমস্যা দেখা দেয়।
এই রোগের তেমন কোন চিকিৎসা নেই। আশে পাশে যারা থাকেন তাদের সেবা যত্নই তাদেরকে ছোট বাচ্চার মতো সেবাই এর প্রধান চিকিৎসা।
Subscribe to:
Posts (Atom)