Showing posts with label প্যানিক অ্যাটাক. Show all posts
Showing posts with label প্যানিক অ্যাটাক. Show all posts

Friday 22 April 2016

আপনি কি প্যানিক ডিজঅর্ডারে আক্রান্ত?

আপনি কি প্যানিক ডিজঅর্ডারে আক্রান্ত?

তিথির বেশ কিছুদিন ধরে একটা সমস্যা হচ্ছে। যেকোনো ব্যাপারেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে সে। সাধারণ ঘটনাকে স্বাভাবিকভাবে নিতে পারছে না। কেউ ফোন রিসিভ না করলে ভয় পেয়ে যাচ্ছে, বুক ধড়ফড় করে ওঠে, মাথার ভেতরে দপদপ করতে থাকে, হাঁটু কাঁপতে থাকে, গলা ক্রমশ শুকিয়ে আসে আর ঘাম ঝরে খুব। ব্যাপারটা ঠিক হতে সময় লাগে অনেক। শরীরের ঝাঁকুনি দীর্ঘসময় ধরে থাকে। মনে অজানা আতঙ্ক।

আপনারও কি এমনটি হয়? যেকোনো ব্যাপারেই কি এই অতি উদ্বিগ্নতা কাজ করে? উত্তর হ্যাঁ হলে এর নাম, প্যানিক ডিজঅর্ডার।

Thursday 5 December 2013

প্যানিক ডিজঅর্ডার

"আমার হার্ট অনেক দুর্বল। মাঝে মধ্যেই আমার হার্টবিট অনেক বেড়ে যায়। মানে বুকে ধড়ফড় শুরু হয় আরকি। মনে হয় নিজের উপর আর কোন নিয়ন্ত্রণ নাই, মাথা ঘুরে পড়ে যাবো। সারা শরীর কাঁপতে থাকে। প্রচুর ঘাম হয়। বুকের ভেতর কেমন যেন লাগে। দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মনে হয় এখনি মরে যাবো। হার্টের অনেক ভালো ভালো ডাক্তার দেখিয়েছি। কেউ কিছু ধরতে পারে নাই। মানসিক রোগের এখানে কেন যে পাঠালো আমি তো বুঝতে পারছিনা। আমি কি পাগল হয়ে যাচ্ছে নাকি?"

আপনি যদি এই ধরনের লক্ষণ নিয়ে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে রেফার হয়ে

Thursday 12 September 2013

প্যানিক অ্যাটাক


মিনা মোবাইল ফোনে তার মায়ের সঙ্গে কথা বলছিলেন। ঠিক এ সময় তার মধ্যে আকস্মিক ভীতির শুরু। মিনা বলেন, হঠাৎ করেই আমার মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল, এই বুঝি শেষ, আমি মারা যাচ্ছি। এ সময় সঙ্গে থাকা এক বন্ধু আমাকে শুইয়ে দিয়ে স্বাভাবিক করে। আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম।

আমি জানি না আসলে কেন এমন হয়েছিল। 
এরপর আরও অনেকবার এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল তার।