
টিন এইজ ছেলে-মেয়ে গুলো আত্মহত্যা করছে কেন ? তাদের উপর তো এত দায়িত্ব নেই, তাহলে? উত্তরটা হচ্ছে, তাদের মানসিকতার উপর এমনই এক পাহাড় সমান দায়িত্ব চাপিয়ে দেয়া হচ্ছে যে তাদের পক্ষে এটা বহন করা সম্ভব হচ্ছে না। অনেক পরিবারের বাবা-মা সবসময় সন্তানদের সাথে ধমকের দিয়ে কথা বলেন, অবহেলা করেন। ফলে, পরীক্ষায় খারাপ করলে কি হবে, সন্তানরা সেটা ভাবতেও পারে না। পাড়া-প্রতিবেশী,বন্ধু-বান্ধব,সবাই উপহাস করবে, হাসবে, গোটা পৃথিবীর সবকিছুই তখন শত্রু হয়ে যাবে, সে কোন ভালো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না, পৃথিবীর সবকিছু টুকরো টুকরো হয়ে ভেঙ্গে পড়বে তার মাথার উপর- কি অসহনীয় মানসিক চাপ! ১৪-১৫ বছরের একটি কিশোর বা কিশোরীর পক্ষে আত্মহত্যার মত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এই পরিমান চাপ কি যথেষ্ট নয়?
টিন এজারদের মধ্যে এই আত্মহত্যা প্রবণতার নাম হচ্ছে ‘প্যারাসুইসাইড’। ক্লাস এইট বা টেন, এই সময়টা
