
মেয়েদের মাসিক শুরু হওয়ার ২/১ সপ্তাহ আগে থেকে প্রজননক্ষম নারী শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার জন্য কতগুলো শারীরিক এবং মানসিক সমস্যা দেখা যায়। মাসিক পূর্ববর্তী এ সমস্যাগুলোকে একত্রে বলা হয় প্রিমেনসট্রোয়াল সিনড্রোম। শতকরা ৪০ জন মহিলা এ সমস্যায় ভুগে থাকেন। ৫ শতাংশ নারীর ক্ষেত্রে সমস্যাগুলো মারাত্মক আকার ধারণ করে। মাসিক শুরু হলে এ সমস্যাগুলো আপনা থেকেই চলে যায়। এ উপসর্গগুলো দেখা দেয়া স্বাভাবিক এবং এতে বুঝা যায় ওভারি বা গর্ভাশয়ের ক্রিয়াকলাপ ঠিকভাবে হচ্ছে। মহিলারা অনেকেই এ শারীরিক ও মানসিক তারতম্য স্বাভাবিক বলেই মেনে নেন। সাধারণত ত্রিশোর্ধ্ব বয়সের মহিলারা এ অসুবিধায় ভোগেন। মেনোপজ বা রজঃনিবৃত্তির পর মাসিক ঋতু¯্রাব