Showing posts with label ফোবিয়া. Show all posts
Showing posts with label ফোবিয়া. Show all posts

Friday 16 November 2018

বিভিন্ন ফোবিয়া

অনেক বেশি সংখ্যক মানুষের মধ্যেই এই ফোবিয়াটি দেখা যায়। এরোফোবিয়ার সাথেও এর সম্পৃক্ততা পাওয়া যায়। উঁচু স্থানে উঠলে, দাঁড়িয়ে থাকলে, এমনকি উঁচু স্থানে অবস্থান না করলেও উঁচু থেকে পরে যাবার যে ভয়, তাকেই বিজ্ঞান বলে ‘এক্রোফোবিয়া’। এক্রোফোবিয়া শব্দটি এসেছে গ্রীক ভাষা থেকে। গ্রীক শব্দ ‘acros’ অর্থ উচ্চতা ও ‘phobos’ অর্থ ভীতি।এরোফোবিয়া হলো উড়োজাহাজ এ চড়ার সময় মারাত্মক ভয় পাওয়া। ভয়ে রীতিমত অস্থির হয়ে ফ্লাইট থেকে নেমে যাওয়া। আবার অনেক আছেন যারা উঁচু দালানে উঠার পর তীব্র এনজাইটিতে ভুগেন। একে বলে এক্রোফোবিয়া।
এসব ফোবিয়াতে রোগীদের পালপিটিশন হয়, বুক ধড়পড় করে, ঘামতে থাকে। শ্বাসপ্রশ্বাস দ্রুত হতে থাকে, অবস্থা এমন যে তিনি মনে করেন, তিনি এক্ষুণি মারা যাবেন।
Image may contain: one or more people, sky and outdoor


এক্রোফোবিয়াঃ উচ্চতাভীতি
শুধুমাত্র এই আতঙ্কের কারণেই অনেকে সিঁড়ি দিয়ে ওঠা-নামার সময় পড়ে যান। প্রতি ২০ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ১ জন এই ফোবিয়ার শিকার।

Monday 17 December 2012

পরীক্ষাভীতি ও ভয়; রোগের মনোবিশ্লেষণ


ভয় মনের অবচেতন স্তরের একটি বিশেষ মানসিক অবস্খা, যাকে নির্দিষ্ট সীমা পর্যন্ত আমরা সাধারণ বলতে পারি। এ ভয়ের/ভীতির মাত্রা যখন স্বাভাবিকতা বা বাস্তবতাবর্জিত হয় তখনই তাকে আমরা বলি ভয়রোগ/ভীতিরোগ/ভয় অসুখ ইত্যাদি। যেমন মনে করুন, একটি শিশু উচ্চস্তরের শব্দ, আলোক, কখনো কখনো অন্ধকারকে ভয় পায়­একে আমরা সাধারণ ভয়/ভীতি বলতে পারি। তবে যদি দেখা যায় এ শিশুটি তার কৈশোরে বা তারুণ্যেও উপরোল্লিখিত অবস্খায় ভয় পায় এবং সে জাতীয় পরিবেশ-পরিস্খিতি সম্পূর্ণরূপে এড়িয়ে চলে বা চলার জন্য নানা রকম বাহানা সৃষ্টি করে তবে তাকে ভয়রোগ/ভীতিরোগ বলতে পারি।

Tuesday 4 December 2012

অবাস্তব ভয় বা ফোবিয়া


সাধারণত ভয় দু'শ্রেণীর। কারণজাত এবং কারণহীন। অনেক ভয় প্রকৃত ও বাস্তব কারণ থেকে জন্মায়। আবার অনেক ভয় মিথ্যা বা অবাস্তব কোন ধারণা বা বিশ্বাস থেকে সৃষ্ট হয়ে থাকে। এগুলোকে অবাস্তব ভয় বা ফোবিয়াবলে। ফোবিয়া বা অস্বাভাবিক ভীতি এক ধরনের মনোরোগ। সাধারণত দেখা গেছে যে শৈশবের কোন বিশেষ ঘটনা বা অভিজ্ঞতা তার শিশু মনে এমন একটি তীব্র ভীতির সৃষ্টি করে যার ফলে ঐ ঘটনা বা অভিজ্ঞতাটি শিশু সম্পূর্ণ বিস্মৃতি হয়ে গেলেও সারাজীবন তার সচেতন চিন্তা ও আচরণ ধারাকে প্রভাবিত করে যায়। 

ফোবিয়াকে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে।