Showing posts with label বডি ডিস মরফিক ডিসঅর্ডার. Show all posts
Showing posts with label বডি ডিস মরফিক ডিসঅর্ডার. Show all posts

Sunday 8 September 2019

বডি ডিস মরফিক ডিসঅর্ডার: নিজেকে কুৎসিত ভাবার মেনিয়া

বডি ডিস মরফিক ডিসঅর্ডার (বিডিডি) এমনই একটি মানসিক রোগ, যে রোগে আক্রান্তদের বিশ্বাস, তাদের শরীরের কোনো একটি অংশ পুরো শরীরের সাপেক্ষে ত্রুটিপূর্ণ। যদিও বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই বা থাকলেও নগণ্য।
Image may contain: 6 people, people smiling, child and close-up
নিজেদের শরীরের এসব তথাকথিত গঠনগত অস্বাভাবিকতা ও ত্রুটির কারণে রোগী প্রচন্ড হীনম্মন্যতায় ভুগতে শুরু করেন এবং নিজেদের গুটিয়ে নেন। কেউ কেউ এতটাই জেদী হয়ে ওঠেন যে, শল্যচিকিৎসার মাধ্যমে হলেও তাদের চেহারার কাঠামোগত ত্রুটি দূর করতে উঠেপড়ে লাগেন। ত্রুটি সারানোর যতই চেষ্টা তারা করুক না কেন, তাদের মনের ভুল ধারণার কোনো পরিবর্তন হয় না বললেই চলে।
এই রোগে আক্রান্ত রোগীরা বিশ্বাস করেন তাদের শরীরের কোনো একটি অংশ কুৎসিত, আসামঞ্জস্যপূর্ণ, ত্রুটিপূর্ণ যদিও বাস্তবে এদের শরীরে কোনো ত্রুটি নেই বা থাকলেও তা অতি