Showing posts with label ব্রেক আপ. Show all posts
Showing posts with label ব্রেক আপ. Show all posts

Thursday 18 February 2016

ব্রেক আপ ও বিষণ্ণতা

ব্রেক আপ পরবর্তী সময়,আসলে খুবই সেনসিটিভ একটি সময়। সবাই প্রাণপণে চান দুঃসহ প্রতিটি মুহূর্তকে ভুলে থাকতে। আমরা প্রফেশনালরাও বলি খারাপ সময়গুলোতে আনন্দের, ভালোলাগার কাজে মনোযোগী হতে। কিন্তু নতুন সম্পর্কে জড়ানো কোন প্রকৃত সমাধান নয়। আবার এমনো নয় একটি সম্পর্ক ভাঙ্গার পর আপনি নতুন কোন সম্পর্কে জড়াবেন না। শুধু খেয়াল করুন আপনি ইমোশনালী স্টেবল কিনা, নতুন সম্পর্কের জন্য প্রস্তুত কিনা। আপনার উদ্দেশ্যটা আসলে কি? নতুনভাবে নতুন করে জীবনটাকে সাজানোর জন্য নতুন সম্পর্কের দিকে যাচ্ছেন, নাকি শুধু পুরানো সম্পর্কের ভূত তাড়াতে চাইছেন। আপনার উদ্দেশ্যই আপনার সম্পর্কের সফলতা নির্ধারণ করবে। তা না হলে হয়তো আবারো আপনাকে সম্পর্কের জটিলতার অসুখী সমাপ্তির মুখোমুখী হতে হবে!
মানুষ ব্রেক আপ পরবর্তী সময়ে অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ, বিষন্নতায় ভুগে। কি করবেন বুঝে উঠতে পারেন