Showing posts with label মানসিক রোগ. Show all posts
Showing posts with label মানসিক রোগ. Show all posts

Monday 9 October 2017

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসঃ মানসিক রোগী মানেই পাগল নয়

Bildresultat för মানসিক রোগীমানব সভ্যতার সবচেয়ে পুরাতন রোগ মানসিক রোগ। সভ্যতার বিভিন্ন স্তরে বিভিন্নভাবে মানসিক রোগকে চিহ্নিত করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি শাখার মধ্যে মানসিক রোগের উপসর্গ পাওয়া যায়। বর্তমান পৃথিবীর গবেষণায় নিত্যদিন নতুন নতুন মানসিক রোগের ওষুধ আবিষ্কার হচ্ছে। এখন মানসিক রোগ আগের যে কোন সময়ের চেয়ে সহজ এবং বেশি নিরাময় যোগ্য। পূর্বে যেমন ধারণা ছিল পরিবেশ, সামাজিক কারণ, বংশানুক্রমিক ইত্যাদি কারণে মানসিক রোগ হতে পারে। 
পৃথিবীর যে কোন দেশে যে কোন সমাজে নারী পুরুষ নির্বিশেষে, যে কোন ধরনের প্রকার ভেদে মানসিক রোগ হতে পারে। তবে বয়স অনুযায়ী এবং লিঙ্গ অনুযায়ী

Thursday 9 February 2017

কেন আমি সাইক্রিয়াটিস্ট বা সাইকোথেরাপিস্টের এর কাছে যাবো ? আমি কি পাগল ??

আমাদের দেশের অধিকাংশ মানুষই মনে করেন- সাইক্রিয়াটিস্ট বা সাইকোথেরাপিস্ট হচ্ছেন পাগলের ডাক্তার। সুতরাং তাঁর কাছে যাওয়া মানে নিজেকে "পাগল" বলে স্বীকার করে নেয়া। কিন্তু কথাটা মোটেও সত্য নয়। সাইক্রিয়াটিস্ট হচ্ছেন- ‘মনোচিকিৎসক’। অন্যদিকে সাইকোথেরাপিতে সাইকোলজিস্ট পূর্ণ মনোযোগ দিয়ে কায়েন্টের মনের কথা শুনেন। কায়েন্টের মনের মধ্যে যদি নেতিবাচক চিন্তা বা ধ্যান ধারণা থাকে, তবে কথা বলে ও যুক্তির

Tuesday 27 September 2016

মানসিক রোগীকে ‘পাগল’ না বলাই শ্রেষ্ঠ চিকিৎসা




মানসিক  ভারসাম্যহীন কোন রোগীকে ‘পাগল’ না বলাই হতে পারে তার জন্য শ্রেষ্ঠ চিকিৎসা। মানসিক রোগীদের প্রতি অবহেলা বা তাচ্ছিল্য না করে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করা, সঠিক চিকিৎসা প্রদান এবং পারিবারিক সহায়তার মাধ্যমে সুস্থ্য করা সম্ভব। এটাই হতে পারে তাদের প্রতি আমাদের সন্মান জানানো! 


 বাংলাদেশে  মানসিক রোগীদের  সংখ্যা  দিন দিন বাড়ছে। বর্তমানে দেশে মানুষিক স্বাস্থ্য সেবায়  প্রায় ১৮৯ জন সাইকোলজিস্ট ও 
মাত্র  কয়েকজন সাইকো থেরাপিস্ট রয়েছেন।  এছাড়া ৭০০ জন সাধারণ চিকিৎসককে এ ব্যাপারে প্রশিক্ষণ দেয়া হয়েছে। সারাদেশে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে মানুষিক রোগীদের চিকিৎসার জন্য মাত্র ৮২৮টি শয্যা রয়েছে।

দেশের জনসংখ্যার ১৬ দশমিক একভাগ লোক কোনো না কোনোভাবে মানসিক রোগী। এর মধ্যে নারীদের সংখ্যা বেশি। শিশুদের ক্ষেত্রে এ রোগের হার ১৮ দশমিক চার শতাংশ।


Friday 30 October 2015

বেশিরভাগ মানসিক ও মাদক নিরাময় কেন্দ্রই মানহীন

নামের আগে বা পরে জুড়ে দেয়া আছে মানসিক ও মাদকাসক্ত নিরাময় হাসপাতাল। যেখানে মানসিক ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চিকিৎসা সুবিধা বলতে কিছুই নেই। এমনকি একই প্রতিষ্ঠানে মানসিক ও মাদকাসক্তি দুই ধরনের সেবাও দেয়া হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের লাইসেন্স নেই, মানা হয় না স্বাস্থ্য অধিদফতরের কোনো নীতিমালা। পর্যাপ্ত ডাক্তার নেই, পর্যাপ্ত নার্স নেই, ওষুধের বক্সে ওষুধের নাম নেই, মাদকাসক্ত ও মানসিক রোগীদের পৃথক থাকার ব্যবস্থা নেই, সেবার মূল্য তালিকা নেই। এমনকি নেই স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স ও মানসিক ডাক্তারও। আছে শুধু অভিযোগ আর অভিযোগ। এমন চেহারাই রাজধানীর সিংহভাগ মানসিক ও মাদকাসক্ত হাসপাতাল নামের প্রতিষ্ঠানগুলোর। সম্প্রতি স্বাস্থ্য অধিদফতর অভিযান পরিচালনা করে এমন বেশ কিছু হাসপাতাল নামের ব্যবসা প্রতিষ্ঠান চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, অভিযানে গিয়ে দেখা যায়, এসব নিরাময় কেন্দ্রে চিকিৎসার পরিবর্তে রোগীর ওপর করা হয় শারীরিক নির্যাতন। ডিউটি ডাক্তার শুধু রোগের বিবরণ লিখেই খালাস। মাদক নিরাময়ের নামে কোনো

Friday 4 September 2015

ভয়োরিজম

ভয়োরিজম
একটি মানসিক অসুস্থতার নাম। আমাদের অনেকের মধ্যেই বিরাজমান।
এটি একটি বিকারগ্রস্ত মনোব্যাধি। রোগী গোপনে গোপনে বা আড়াল থেকে অন্যের রতিক্রিয়া দেখে পুলক লাভ করে। রোগী অন্যের ব্যক্তিগত জীবনে অবৈধ অনুপ্রবেশ করে। সেই অনুপ্রবেশ কতটা নৈতিক-অনৈতিক, উচিত-অনুচিত, শালীন-অশালীন, সভ্য-অসভ্য তার ন্যূনতম সীমারেখাটি রোগী বুঝতে চায় না বা পারে না। কিংবা জানলেও, না জানার ভান করে, না মানার দুর্নিবার পণ করে অনেকটা জোর করে অন্যের ব্যক্তিজীবনে ঢুকে পড়ে। এতে যেন রোগী তৃপ্তি বোধ করে।
নাট্যাভিনেত্রী সুমাইয়া শিমুর বিয়ে একটা উদাহরণ। তার বিয়ে নিয়ে ফেসবুকে তোলপাড়। সুমাইয়া শিমু কাকে বিয়ে করল কী করল না, সেই লোক কালো কী ফর্সা, লম্বা কী বেটে, মোটা কী চিকন, ভূড়ি আছে কী নেই- তা নিয়ে আমাদের এতো মাথাব্যথা কেন? ফেসবুকের পাতাজুড়ে যেন একটা অসভ্যতার চারণ ভূমি। যে কেউ, যে কারও সম্পর্কে, যেকোনো মন্তব্য ছুড়ে দিয়ে আমরা যেনো বেশ পুলকবোধ করি। এই মন্তব্যে কারো সামাজিক সম্মান, আর্থিক, মানসিক, শারীরিক ক্ষতি ও ঝুঁকির কারণ হচ্ছে কিনা তা ভাববার বিন্দুমাত্র প্রয়োজনবোধ করি না।
জীবন যার, জীবনের সিদ্ধান্তও তার। একটা মানুষকে বাইরে থেকে যতই ভাল কিংবা খারাপ দেখি না কেন তার ব্যক্তি জীবন কখনো বোঝা যায় না । তাই বাইরে থেকে অন্যের ব্যক্তিজীবন সম্পর্কে, দাম্পত্য সম্পর্কে, যৌন জীবন সম্পর্কে মন্তব্য করা, উপদেশ দেয়া অন্যায় এবং মানসিক অসুস্থতার লক্ষণ।

Sunday 16 August 2015

মনের রোগে ঘুমের সমস্যা

মানবদেহ পরিশ্রম আর বিশ্রামের এক  চক্রে বাধা। এর কোনোটির ঘাটতি বা বাড়তি হলেই বিপত্তি। পরিশ্রমের তুলনায় বিশ্রাম অর্থাৎ ঘুম কম হলে যেমন শরীর ভেঙে যেতে পারে, তেমনি বেশি বিশ্রাম বা ঘুমেও দেখা দিতে পারে নানা সংকট।  প্রাপ্ত বয়স্ক প্রায় ত্রিশ শতাংশ মানুষই এ ধরনের  ঘুমের সমস্যার শিকার।  যার বেশিরভাগই কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত। 
ঘুমের সমস্যায় অক্রান্তদের যে শুধু রাতই নষ্ট হয় তাই নয়, বরং তাদের মধ্যে  দিনের বেলায়ও অবসাদগ্রস্ততা তথা মেজাজের তারতম্য পরিলক্ষিত হয়।  আবার দীর্ঘ নিদ্রাহীনতার কারণে মানুষের বুদ্ধিমত্তারও ঘাটতি দেখা যায় যা পরবর্তীতে তাঁর ব্যক্তিগত, শিক্ষাগত, পেশাগত ও সামাজিক জীবনে প্রভাব ফেলে।
অনিদ্রার মানসিক কারণ
নিদ্রাহীনতার জন্যে দায়ী মানসিক কারণগুলোর মধ্যে মানসিক চাপ (চাকরিগত সমস্যা, বেকারত্ব, অতিরিক্ত কাজের চাপ, পড়া-লেখার চাপ, বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য কলহ, পারিবারিক কলহ, সম্পর্কের ঘাটতি ইত্যাদি), মানসিক দ্বন্দ্ব বা সিদ্ধান্তহীনতা, দুশ্চিন্তা, বিষন্নতা, উদ্বিগ্নতা, আঘাত পরবর্তী মানসিক চাপ, শুচিবায়ুগ্রস্থতা, আত্মঘাতী মানসিক সমস্যা,

Tuesday 26 May 2015

"পেডোফিলিয়া" থেকে আপনার শিশুকে বাঁচান


ক্লাস ওয়ান পড়ুয়া মেয়েটি টিচারের কাছে পড়তে যেতে চাচ্ছে না। তার অভিযোগ টিচার তাকে ব্যথা দেয়। বাবা-মা ধমক দিয়ে পাঠালেন। তারা বললেন, ‘এসব তোমার ফাঁকি দেওয়ার ছল!’ চোখ মুছে শিশুটি টিচারের কাছে পড়তে বসলো। সে জানে না কেন স্যার তাকে কিছু জায়গায় এভাবে ছোঁয়।


গৃহকর্ত্রীর দূর-সম্পর্কের ভাই এসেছে বাসায়। দুপুরবেলা তারই হেফাযতে দশ বছরের কাজের মেয়েটিকে রেখে গৃহকর্ত্রী গেছেন শপিংয়ে। ...লোকটা মেয়েটিকে হুমকি দিলো কাউকে কিছু বললে মেরে লাশ বানিয়ে ফেলবে।

সাত বছরের ফুটফুটে ছেলেটাও বুঝতে পারলো না চাচ্চু তার সাথে বারবার

Saturday 28 March 2015

মানসিক রোগ নিয়ে কিছু ভুল ধারণা

মানসিক রোগ বলতে সচরাচর মানুষ যা ধারণা করে  তা হলো মানুষটা হয়তো নোংরা কিংবা ‌উল্টা-পাল্টা আচরণ করে বা এক কথায় আমরা যাদের পাগল বলি। মানসিক রোগ নিয়ে আরো একটি বড় সমস্যা হলো আমরা যে কোনো রোগের জন্য স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসকের কাছে যাই, কিন্তু মানসিক রোগের জন্য কোনো চিকিৎসকের কাছে যেতে হলেই আমাদের এক ধরনের লুকোচুরি চলে। আজ আমরা মানসিক রোগ নিয়ে এমন কিছু ভুল ধারণার কথা জানবো। 
আমরা কি বুঝি, আসল ব্যাপার কী?

বাইপোলার ডিজঅর্ডার

Bildresultat för বাইপোলারএ রোগে আক্রান্ত ব্যক্তিদের আবেগের দুটি পর্যায় থাকে। একটি পর্যায় হচ্ছে ম্যানিয়া বা হাইপোম্যানিয়া। ম্যানিয়া পর্যায়ে ব্যক্তিরা অস্বাভাবিক আনন্দ-ফূর্তি অথবা বিরক্ত বোধ করেন, নিজেকে অতি বিত্তশালী বা ক্ষমতাবান মনে করেন, কথা স্বাভাবিকের চেয়ে বেশী বলেন। তাদের মধ্যে অতি উত্তেজনা বা অতিরিক্ত কাজের স্পৃহা দেখা দেয়। কোন নির্দিষ্ট বিষয়ে বা কথায় স্থির থাকতে পারেন না। বেশী খরচ করেন অথবা দান করেন। ঘুম কমে যায়। অনেকের যৌন আগ্রহ অস্বাভাবিক বেড়ে যায়। কিন্তু

Thursday 9 October 2014

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

দুই কোটি রোগীর জন্য মাত্র ৮১৩ শয্যা!বাংলাদেশে মানসিক রোগে আক্রান্ত প্রায় দুই কোটি মানুষের চিকিৎসার জন্য সরকারি পর্যায়ে বিভিন্ন হাসপাতালে মাত্র ৮১৩টি শয্যা রয়েছে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কোনো সেবাকেন্দ্র নেই। হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানের ওপর এ রোগের চিকিৎসা নির্ভরশীল। এ ছাড়া এ রোগের চিকিৎসার জন্য দেশে মাত্র ১৯৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। এতে করে মানসিক রোগে আক্রান্তরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।  
দেশে প্রায় দুই কোটি মানুষ মানসিক রোগে আক্রান্ত। অথচ বিশাল এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় মাত্র ১৯৫ জন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন।

Wednesday 3 September 2014

দিনে ২৮ আত্মহত্যা

বাংলাদেশে গত চার বছরে প্রতিদিন গড়ে ২৮ জন আত্মহত্যা করেছেন। শুধু গত বছর ফাঁসিতে ঝুলে ও বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ১০ হাজার ১২৯ জন। এ তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও পুলিশ সদর দপ্তরের। যাঁরা আত্মহত্যা করেছেন বা চেষ্টা করেছেন, তাঁদের বড় অংশের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
আত্মহত্যা নিয়ে গোটা বিশ্বে উদ্বেগ আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, ১৫-৪৪ বছর বয়সী জনগোষ্ঠীর মৃত্যুর প্রধান তিনটি কারণের একটি হলো আত্মহত্যা। গত বছর ডব্লিউএইচও আশঙ্কা প্রকাশ করেছে, ২০২০ সাল নাগাদ প্রতিবছর সাড়ে ১৫ লাখ মানুষ আত্মঘাতী হবেন। আত্মহত্যার চেষ্টা

Thursday 14 August 2014

ডায়াবেটিস ও বিষণ্ণতা

‘আপনার তো ডায়াবেটিস!’ ডাক্তারের মুখে কথাটা শুনেই সেদিন যেন একটা ধাক্কা খেয়েছিলেন মনির সাহেব। দীর্ঘদিন শারীরিক দুর্বলতায় ভোগা সত্ত্বেও চিকিৎসকের পরামর্শ নিতে বরাবরই অনাগ্রহ ছিল তার। প্রধান কারণ- ওষুধ এবং উপদেশ। এই ওষুধগুলো একটা সকালে, একটা বিকালে অথবা খাওয়ার আগে নয় পরে, অথবা এটা করা যাবেনা, ওটা করা যাবেনা - এই সব হাবিজাবি। এসব মেনে চলা তার পক্ষে অসম্ভব। আর তাই শুনতেও চান না এসব নিজের পকেটের টাকা খরচ করে। সেইবার যাও গিয়েছিলেন ছেলে-মেয়ের চাপে পড়ে, তখনই জানতে পারলেন- তার ডায়াবেটিস। একেবারেই দমে গিয়েছিল তার মনটা। মনে হয়েছিল জীবনটা থেকে সব রঙ-আনন্দ এক দমকা বাতাসে হারিয়ে গেল।

Sunday 13 July 2014

মানসিক রোগ বিভাগে ২৭ শয্যায় ৭২ রোগী

নানা সমস্যায় জর্জরিত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মানসিক রোগ বিভাগ। ২৭ শয্যাবিশিষ্ট এ বিভাগে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৭২ জন। বাড়তি রোগী থাকলেও তাদের দেখভাল করার জন্য নেই পর্যাপ্ত লোকবল। সংকট রয়েছে পর্যাপ্ত ওষুধেরও।
জানা গেছে, চট্টগ্রাম বিভাগের মানসিক রোগীদের জন্য আধুনিক

Wednesday 2 July 2014

পিকা রোগ

অনেক সময় ঠাণ্ডা জ্বর হলে খাওয়ার প্রতি অনীহা সৃষ্টি হয়। কিছুই খেতে ইচ্ছা করে না। কিন্তু অনেকের হয়তো জানা নেই "পিকা" নামক একটি রোগে আক্রান্ত হলে রোগী খাওয়ার অযোগ্য জিনিসগুলোর প্রতি আসক্ত হয়ে যায়। খেতে শুরু করে অচর্বণযোগ্য জিনিসগুলো। শিশুদের মধ্যে ‘অখাদ্য’ খাওয়ার প্রবণতা বিরল নয়। কেউ মাটি খায়, কেউ সাবান। কেউ দেওয়ালের চুন।  এটা এক ধরণের মানসিক রোগ। এ রোগটি সাধারণত ‘পিকা’ নামে পরিচিত ৷ উদ্বেগ থেকেই এই রোগের জন্ম হয়। পড়াশোনা বা অন্য কোনো বিষয়ে মনের উপর সম্ভবত চাপ সৃষ্টি হয়ে সেখান থেকেই এই রোগের উৎস।  
ভারতের কলকাতায় ১২ বছরের এক মেয়ের পাকস্থলীতে আড়াই

Monday 19 May 2014

ফোবিয়া বা ভয়

ফোবিয়া ব্যাপারটা বেশ আতঙ্কজনক। কোনও জিনিষ নিয়ে সামান্য ভয় পাওয়া এক কথা, আর অনর্থক চিন্তা বা প্যানিক করা, ভয়ের জিনিষ এড়িয়ে চলার প্রবণতা নিয়ে অকারণ কোনও আতঙ্ক ভুগতে থাকা আলাদা- একেই ফোবিয়া বলে। ব্যাপারটা এখন বেশ কমন, চারপাশের ব্যস্ত জীবনে যেমন আছে অনেক সুবিধা, তেমনই সেই সুবিধাগুলো নিয়েই হররোজ জন্ম নিচ্ছে হাজার রকমের ফোবিয়া। তবে এছাড়াও জেনেটিক ইনহেরিটেন্সের কারণেও বংশগতভাবে বয়ে আসে ফোবিয়া। চারপাশে চোখ ফেরালে কিছু সাধারণ ফোবিয়া নজরে পড়ে। আসুন চোখ বুলিয়ে জেনে নিন, আপনার চেনা কেউ এরমধ্যে কোনওটার শিকার কিনা:

জেনোফোবিয়া-আগন্তুকের সঙ্গে কথা বলার ভীতি

Sunday 18 May 2014

হ্যালুসিনেশন বা গায়েবী আওয়াজ – মানসিক রোগ


‘হ্যালুসিনেশন’ নানা মানসিক রোগের একটা উপসর্গ। মানসিক রোগীরা তাদের কানে নানান ধরনের গায়েবি কথাবার্তা শোনার কথা বলে থাকেন। এটি আসলে হ্যালুসিনেশন। আমরা অনেক সময় ঘুম থেকে জাগার সময় আশপাশের কেউ যেন নাম ধরে ডাকছে এমন মনে করে থাকি। এটিও হ্যালুসিনেশন। এটি হতে অন্তত একটা ব্যাপার সুসপষ্ট- হ্যালুসিনেশন সুস্থ স্বাভাবিক অবস্থাতেও ঘটতে পারে।  

আমাদের পঞ্চইন্দ্রিয়ের একটা সাধারণ ধর্ম হলো, এরাএক এক ইন্দ্রিয় এক এক অনুভূতি জাগায়। শ্রবণেন্দ্রিয় শব্দের অনুভূতি জাগায়, ত্বক সপর্শানুভূতি জাগায়, জিহ্বা স্বাদের অনুভূতি জাগায়, নাক

Thursday 24 April 2014

ওরা এখন মানসিক রোগী

রানা প্লাজা ধসের বছর পেরিয়েও সেই দুঃসহ যন্ত্রণা আর ভয়াবহ স্মৃতি পিছু ছাড়ছে না উদ্ধারকাজে অংশ নেওয়া মানুষগুলোকে। তারা এখন কেউ কেউ মানসিক রোগী। তাদেরই একজন রফিকুল ইসলাম। ধসের শুরুর দিন থেকে টানা ২১ দিন উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন তিনি। 

উদ্ধারকাজে টানা অংশ নিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন পেশায় রাজমিস্ত্রী রফিকুল। পরে তার স্থান হয় শেরেবাংলা নগরের জাতীয় মানসিক স্বাস্থ্য

ট্রুমায় ভুগছেন রানা প্লাজার উদ্ধারকারীরা: এখন দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছেন




‘ভাই ঘরে আমার দেড় বছরের সন্তান রয়েছে। সে এতক্ষণে হয়তো খাবারের জন্য কান্নাকাটি করছে। দয়া করে তার জন্য হলেও আমাকে বাঁচান। মরার আগে তার মুখটা দেখে মরতে চাই’- এমন আর্তনাদ শোনার পর আর নিজেকে ধরে রাখতে না পেরে ছুটে গিয়েছিলাম উদ্ধারকাজে। আজও সেই কথা আমার কানে ভেসে উঠে। মনে হয় এখনও আমাকে ডাকছে কেউ। তাদেরকে বাঁচানোর জন্য রানা প্লাজা ভবন ধসে উদ্ধারকর্মী খোকন এভাবেই বর্ণনা করছিলেন সেই দিনগুলোর কথা।  রানা প্লাজা ভবন ধসের ১ বছর পার হয়ে গেছে। কিন্তু ভয়াবহ সেই দুর্ঘটনার স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে আহত শ্রমিক ও উদ্ধারকর্মীদের। ভবন ধসে আহতদের আহাজারি, আর্তনাদ বারবার কানে

Tuesday 15 April 2014

মানসিক রোগ: কিছু প্রচলিত ধারণা

আমাদের অনেকেরই ধারণা ‘মানসিক রোগ’ বিষয়টি  শুধু বড়দের জন্য প্রযোগ্য। ছোটদের মানসিক রোগ হয় না। তাই যখন শিশুরা এ ধরনের সমস্যায় ভোগে তখন আমাদের সচেতনতার অভাবে তা হয়ত কালক্রমে বেড়ে যেতে পারে। আর তাই আজ আমরা শিশুদের মানসিক রোগ নিয়ে

Friday 28 March 2014

‘আত্মহত্যা করতে পারে রানা প্লাজার আরো অনেক শ্রমিক’

সাভারের বহুতল ভবন ‘রানা প্লাজা’ ধসে মারা যায় কয়েক হাজার মানুষ। চিরতরে পঙ্গু হয়ে যান অনেকে। যারা বেঁচে আছেন তারাও ভুগছেন ‘সাইকো সোমাটিক ট্রমা’ বা মানসিক কারণে তীব্র শারীরিক যন্ত্রণায়। বেসরকারি সংস্থা কারিতাস জানিয়েছে, বেঁচে যাওয়া এই শ্রমিকদের মধ্যে আত্মহত্যা প্রবণতা বেশি। 

রানা প্লাজায় আহত শ্রমিকেরা আত্মহত্যাপ্রবণ হয়ে উঠেছেন। ইতোমধ্যে সালমা নামে একজন আহত শ্রমিক তুরাগে এবং ভবনধসের উদ্ধারকর্মী ওমর ফারুক বাবু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আত্মহত্যা করেছেন। সামনের