রাহুল সাহেব বিবাহিত। চাকরি করেন, কিন্তু কোথাও তিনি বেশিদিন স্থায়ী হতে পারেন না। সমাজের সবার সাথেই মোটামুটি মিলেমিশে চলেন। অথচ বাড়িতে তিনি সম্পূর্ণ অন্য রকম মানুষ, সামান্য বা তুচ্ছ ঘটনাকেও তিনি বড় করে দেখেন। পান থেকে চুন খসলেই তার মাথার রক্ত গরম হয়ে যায়। মাথা হিট হয়ে রাগের ঘোলাটে ধোঁয়া বেরুতে শুরু করে। রাহুল সাহেব, রাগে উত্তেজনায় আগুনের রূপ ধারণ করেন। সাপের মতো ফোঁস করে ওঠেন। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের তিনি রাগের বশে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতনও করতে ছাড়েন না। কোনোভাবেই তার রাগকে কন্ট্রোল করা যায় না।