Showing posts with label শুচিবায়ু. Show all posts
Showing posts with label শুচিবায়ু. Show all posts

Wednesday 19 July 2017

শুচিবায়ু বা অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (ওসিডি)


অবশেসন বা অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (ওসিডি) রোগটি অনেক পুরনো। গ্রামাঞ্চলে এ রোগটিকে শুচিবায়ু রোগ বলা হয়। অবসেশন রোগটি ছোটবেলাতেই শুুরু হয়। মোট জীবনকালে কখনো বাড়ে কখনো কমে। দেখা গেছে দুই-তৃতীয়াংশ অবসেশনের রোগী ডিপ্রেসনে আক্রান্ত হন। এটি একটি নীরব ঘাতক ব্যাধি। অবসেশন রোগে একই চিন্তা বারবার মাথায় আসে, একই কাজ বারবার করার প্রবণতা দেখা দেয়- যা রোগীর জন্য অত্যন্ত কষ্টের। বারবার একই জিনিস চেক করা, পারফেক্ট থাকার ইচ্ছা, সব কাজ নির্ধারিত সময়ে করার প্রবণতা প্রভৃতি উপসর্গ হিসেবে পাওয়া যায়। প্রতি ৪০ জন প্রাপ্তবয়স্কের একজন ও প্রতি ১০০ জন শিশু-কিশোরের একজন অবসেশন রোগে আক্রান্ত থাকে। অবসেশন রোগীদের মধ্যে শতকরা ১০ ভাগ সঠিক চিকিৎসাপ্রাপ্ত হয়।