‘সন্দেহ যখন ঘরের দুয়ারে দাঁড়ায়, ভালবাসা তখন জানালা দিয়ে পালায়’- এটি কোনো কথার কথা নয়, শতভাগ সত্য। সবধরনের সম্পর্কের বড় শত্রু হলো সন্দেহ। একটি সুন্দর সম্পর্ককে নিমেষে টুকরো টুকরো করে দিতে পারে সন্দেহ নামের ঘুনপোকা।
সন্দেহ মানুষের একটি সহজাত বৈশিষ্ট্য। সন্দেহবিহীন মানুষ পাওয়া দায়। মনোচিকিৎসকদের মতে, নিরাপত্তাহীনতা থেকেই মানুষের মনে সন্দেহ পোকা আস্তানা গাড়ে। কারণ, জীবনে প্রতিটি মানুষ কোনো না কোনো ঘটনায় অজানা আশঙ্কা ভর করে। আর সেখান থেকেই মনের ঘরে সন্দেহের জন্ম। একে প্রশ্রয় দিলে মস্তিষ্কে শিকড় ছড়িয়ে ডালাপালা মেলে দেয়। একসময় সন্দেহ করাটা ম্যানিয়াতে রূপান্তরিত হয়। জীবনকে করে তোলে জটিল। এই
