Showing posts with label হাইপোকন্ড্রিয়াসিস. Show all posts
Showing posts with label হাইপোকন্ড্রিয়াসিস. Show all posts

Tuesday 17 September 2013

রোগ নয়, রোগের ভীতি :হাইপোকন্ড্রিয়াসিস



পাশের বাড়ির ভদ্রলোকের হার্ট অ্যাটাক হয়েছে, শুনে অমনি বুকের বাঁ পাশে ব্যথা শুরু হলো। ছুটে গেলেন হূদেরাগ বিশেষজ্ঞের কাছে।ইসিজি, ইকো, ইটিটি কত কিছু। শারীরিক ও নানা পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানালেন, আপনার কোনো হূদেরাগ নেই। বিশ্বাস হলো না। একের পর এক চিকিৎসক পাল্টে যাচ্ছেন, একই পরীক্ষা একাধিকবার করালেন;কোনো বারই রোগ ধরা পড়ছে না। কিন্তু ধারণা থেকে সরে আসছেন না আপনি। 

আবার ধরা যাক, পত্রিকায় পড়েছেন ইদানীং স্তন ক্যানসারের প্রকোপ বেড়েছে। সঙ্গে সঙ্গে আপনার মনে হলো সত্যি স্তনে বোধ হয় একটা চাকা আছে। চিকিৎসক দেখালেন, ম্যামোগ্রাফি করালেন। কিছু নেই। কিন্তু চাকাটা যে