
পাবনা মানসিক হাসপাতালে ৫ শ’ রোগীর জন্য মাত্র ১০ জন ডাক্তার। হাসপাতালটি নিজেই এখন মানসিক রোগে আক্রান্ত। হাসপাতালের ভবনগুলো জরাজীর্ণ, চিকিৎসক ও নার্সের অভাব, কর্মকর্তা-কর্মচারীদের জন্য নেই কোন বিশেষ সুবিধা, সিটের অপ্রতুলতার কারণে অধিক সংখ্যক রোগী চিকিৎসা নিতে এলেও তাদের ফিরিয়ে দেয়া হয়। তবে এত সমস্যার মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষায়িত নার্সিং ইনস্টিটিউট, মেন্টাল রিসার্চ ইনস্টিটিউটসহ বহুবিধ পরিকল্পনার প্রত্যাশা নিয়ে কাজ শুরু করেছে। ১৯৫৭ সালে পাবনা শহরের শীতলাই হাউজের জমিদার বাড়িতে ৬০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে এ হাসপাতালটি। পাবনা শহর থেকে প্রায় ৫ কি.মি পশ্চিমে হেমায়েতপুরে স্থানান্তর করা হয় এ হাসপাতাল। ১১১.২৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত নতুন ভবনে হাসপাতালটি পরবর্তীকালে ২০০ থেকে পর্যায়ক্রমে ৪০০ বেডে উন্নীত করা হয়। ২০০৩ সালে মেন্টাল হেলথ রিসার্চ ইনস্টিটিউটের আওতায় আরও