Showing posts with label হিপনোফোবিয়া. Show all posts
Showing posts with label হিপনোফোবিয়া. Show all posts

Wednesday 29 June 2016

ঘুমের আতঙ্ক হিপনোফোবিয়া

ঘুমের অভাবে রাতের পর রাত জেগে থাকেন অনেকেই। এরই মধ্যে হানা দিয়েছে হিপনোফোবিয়া। ঘুম নিয়ে নতুন আতঙ্ক বাসা বাঁধছে মানুষের মনে।

ঘুম নিয়ে অহেতুক ভয়। এই অসুখের নাম হিপনোফোবিয়া। প্রতি বছর এই রোগে আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। মুশকিল হচ্ছে, রোগ সারানোর বেশির ভাগ থেরাপি সময়সাপেক্ষ। তাছাড়া, অনেক সময় রোগীকে মানসিক আতঙ্কের মধ্যে দীর্ঘ দিন কাটানো চিকিৎসা পদ্ধতিরই অঙ্গ। ফলে সমস্যা জটিল হয়ে দেখা দিচ্ছে।

মনোরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আধুনিক চিকিৎসা পদ্ধতিতে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রোগমুক্তি সম্ভব। হিপনোফোবিয়া আক্রান্ত মানুষ ঘুমোতে যেতে ভয় পান। 

কী কারণে হয় হিপনোফোবিয়া

আত্মরক্ষা করার প্রস্তুতি থেকেই অবচেতনে ধীরে ধীরে বাসা বাঁধে হিপনোফোবিয়া। অতীত জীবনে ঘুম