Saturday, 4 July 2026

‘পিস্ট্যানথ্রোফোবিয়া’ ~ কী তার উপসর্গ?


ভালবাসা মানে শুধু সম্পর্ক নয়, বিশ্বাসের বন্ধনও বটে। কিন্তু অনেক সময় মানুষ কোনও সম্পর্কে এমন ভয় বা ট্রমার শিকার হন যে পরবর্তীকালে আর অন্য কাউকে বিশ্বাস করতে পারেন না। যা বিশেষ করে প্রেমের সম্পর্কে আরও প্রবল হয়ে ওঠে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় ‘পিস্ট্যানথ্রোফোবিয়া’ অর্থাৎ অন্যের প্রতি বিশ্বাস হারানোর ভয়।

মনোবিজ্ঞানীরা বলেন, অতীতের বিশ্বাসঘাতকতা, প্রতারণা বা মানসিক আঘাত থেকে এই ভয় জন্ম নিতে পারে। একবার কেউ সম্পর্কের মধ্যে প্রতারিত হলে তার মনে একটি স্থায়ী সন্দেহ জন্মায়। ‘আবার যদি একই ঘটনা ঘটে?’ এই ভয়ই পরবর্তীতে নতুন কাউকে বিশ্বাস করতে বাধা দেয়।
এই সমস্যায় আক্রান্ত মানুষদের আচরণে কিছু লক্ষণ দেখা যায়।
তারা নতুন সম্পর্কে জড়াতে অনিচ্ছুক, কারো কাছে গেলে অস্বস্তি বোধ করেন, নতুন মানুষদের প্রতি অযৌক্তিক সন্দেহ পোষণ করেন, ঘনিষ্ঠতা এড়িয়ে চলেন বা কথোপকথনে দূরত্ব বজায় রাখেন। এমনকি নিজের আবেগ প্রকাশ করতে ভয় পান, যেন আবার কষ্ট না পেতে হয়।

No comments:

Post a Comment