Showing posts with label আতঙ্ক. Show all posts
Showing posts with label আতঙ্ক. Show all posts

Saturday, 4 July 2026

‘পিস্ট্যানথ্রোফোবিয়া’ ~ কী তার উপসর্গ?


ভালবাসা মানে শুধু সম্পর্ক নয়, বিশ্বাসের বন্ধনও বটে। কিন্তু অনেক সময় মানুষ কোনও সম্পর্কে এমন ভয় বা ট্রমার শিকার হন যে পরবর্তীকালে আর অন্য কাউকে বিশ্বাস করতে পারেন না। যা বিশেষ করে প্রেমের সম্পর্কে আরও প্রবল হয়ে ওঠে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় ‘পিস্ট্যানথ্রোফোবিয়া’ অর্থাৎ অন্যের প্রতি বিশ্বাস হারানোর ভয়।

মনোবিজ্ঞানীরা বলেন, অতীতের বিশ্বাসঘাতকতা, প্রতারণা বা মানসিক আঘাত থেকে এই ভয় জন্ম নিতে পারে। একবার কেউ সম্পর্কের মধ্যে প্রতারিত হলে তার

Wednesday, 29 June 2016

ঘুমের আতঙ্ক হিপনোফোবিয়া

ঘুমের অভাবে রাতের পর রাত জেগে থাকেন অনেকেই। এরই মধ্যে হানা দিয়েছে হিপনোফোবিয়া। ঘুম নিয়ে নতুন আতঙ্ক বাসা বাঁধছে মানুষের মনে।

ঘুম নিয়ে অহেতুক ভয়। এই অসুখের নাম হিপনোফোবিয়া। প্রতি বছর এই রোগে আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। মুশকিল হচ্ছে, রোগ সারানোর বেশির ভাগ থেরাপি সময়সাপেক্ষ। তাছাড়া, অনেক সময় রোগীকে মানসিক আতঙ্কের মধ্যে দীর্ঘ দিন কাটানো চিকিৎসা পদ্ধতিরই অঙ্গ। ফলে সমস্যা জটিল হয়ে দেখা দিচ্ছে।

মনোরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আধুনিক চিকিৎসা পদ্ধতিতে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রোগমুক্তি সম্ভব। হিপনোফোবিয়া আক্রান্ত মানুষ ঘুমোতে যেতে ভয় পান। 

কী কারণে হয় হিপনোফোবিয়া

আত্মরক্ষা করার প্রস্তুতি থেকেই অবচেতনে ধীরে ধীরে বাসা বাঁধে হিপনোফোবিয়া। অতীত জীবনে ঘুম