Showing posts with label নার্সিসিজম. Show all posts
Showing posts with label নার্সিসিজম. Show all posts

Thursday, 29 October 2015

স্বার্থপর


স্বার্থপরতা বর্তমানে সমাজে একটি গুরুত্বপূর্ণ বিষয়।
মায়ের সাথে সন্তানের স্বার্থপরতা, সন্তানের সাথে মায়ের স্বার্থপরতা, স্বামীর সাথে স্ত্রীর স্বার্থপরতা, স্ত্রীর সাথে স্বামীর স্বার্থপরতা, ভাই-বোনের স্বার্থপরতাই মানুষের জীবনে কঠিন ভাবে ছায়া ফেলে। স্বার্থপর মানুষের কোন ধর্ম নেই। তাদের মা-বাবা, ছেলে-মেয়ে, স্বামী- স্ত্রী, সন্তান, বিবেক কোন কিছুই নেই ! তাদের কাছে নিজের স্বার্থটাই বড় কথা। এই স্বার্থপরতার কারণে পৃথিবীতে কত পরিবার এবং সম্পর্ক ধ্বংস হয়ে গেছে তার কোন হিসাব কারো কাছেই নাই !
স্বার্থপর মানুষ আমাদের সমাজে প্রচুর আছে, যারা নাকি ভদ্রলোকের মুখোশ পড়ে আমার-আপনার আশেপাশেই ঘুরছে এবং জ্ঞান ও উপদেশ বিতরণ করছে! আর কোন ভাবে যদি এই স্বার্থপরতার বিষয় সামনে আসে,তখন তারা আজগুবি সব যুক্তি উত্থাপন করে থাকে। লক্ষ করা গেছে যে, এই সমস্ত স্বার্থপর মানুষেরা ঘরের বাইরের মানুষের

Sunday, 12 July 2015

‘নার্সিসিজম’ – আমাদের আশেপাশে অনেকেই আক্রান্ত

নার্সিসিজম রোগের কেতাবি নাম `নার্সিসিস্টিক পারসোনালিটি ডিজওর্ডার’ বা ‘এনপিডি’।বাংলায় বলা যেতে পারে ‘অতি আত্ম-প্রেম জনিত ব্যক্তির আচরণ বিচ্যুতি’। এটিকে শুধু রোগ নয়, সামাজিক বা সাংস্কৃতিক সমস্যা হিসেবেও বিবেচনা করা হয়।তবে নিজের প্রতি সম্মানবোধ বা নিজের পারদর্শীতার উপর আস্থা কিংবা নিজের অর্জনের প্রতি ভালোবাসাজনিত সাধারণ যে অহম, যা প্রত্যেকেরই থাকে এবং থাকা উচিৎ, তা কিন্তু নার্সিসিজম তথা এনপিডি নয়। 
নার্সিসিস্টিক পারসোনালিটি ডিজওর্ডার (এনপিডি)-এ আক্রান্তদের মধ্যে নিচের সবগুলো বা বেশিরভাগ বৈশিষ্ট্য লক্ষণীয়ঃ
  • সম্পর্কের ক্ষেত্রে সুস্পষ্ট আত্মকেন্দ্রিকতা
  • সম্পর্কের ক্ষেত্রে সমস্যা
  • মনস্তাত্বিক সচেতনতার অভাব