Wednesday, 15 July 2026

ট্রাইকোফিলিয়া (Trichophilia)

মেয়েদের দীঘল ঘন চুলের প্রতি আমার খুব আকর্ষন ৷ আমার ড্রিম স্ত্রীর দীঘল চুল হবে, কালো ঘন রেশমের চাদরের মত, সেই চুলের উপর শুয়ে থাকবো, চুল আঁচড়ে দিব, চুল নিয়ে খেলব, গন্ধ নেবো ৷ আমার ফিজিকাল আকর্ষনের চেয়ে বেশি চুলে আকর্ষণ ৷

চুলের প্রতি আমার কি যে আকর্ষণ তা বলে বুঝানো যাবে না। মেয়েদের খোলা লম্বা চুল বা বড় চুলের খোঁপা দেখলে আমি মনে মনে বিভিন্ন ফ্যান্টাসি করি, অস্থির হয়ে যাই।

~ এভাবেই ট্রাইকোফিলিয়া (Trichophilia) হলো মানুষের চুল বা লোমের প্রতি যৌন আকর্ষণ বা ভালোবাসা। সেটা ছেলে অথবা মেয়ে দু`জনেরই হতে পারে। ছেলেদের মাথার চুল, বুকে কিংবা হাতে ঘন  পশম দেখে অনেক মেয়েরাও এরকমই ফ্যান্টাসি করে থাকে।  চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এটি একটি মানসিক বা যৌন পছন্দ বা 'ফেটিশ', যা মানুষের শরীরের যে কোনো অংশের চুল দ্বারা উদ্দীপ্ত হওয়ার প্রবণতাকে নির্দেশ করে।

মনোবিজ্ঞানীদের মতে, অন্যের সম্মতি থাকলে এ ধরনের যৌন পছন্দ সম্পূর্ণ স্বাভাবিক। তবে এটি যদি কোনো ক্ষতি বা মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তবে থেরাপিস্টের পরামর্শ নেওয়া উচিত।

No comments:

Post a Comment